
ট্রাক্টরের ধাক্কায় একজন বৃদ্ধাসহ দুই যাত্রীর মৃত্যু
Link Copied Successfully!


কুড়িগ্রামে ট্রাক্টরের ধাক্কায় একজন বৃদ্ধাসহ ব্যাটারিচালিত অটোরিকসার দুই যাত্রীর মৃত্যু হয়েছে।
এ ঘটনায় আহত হয়েছেন অটোচালকসহ আরও চারজন। রবিবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী সড়কের ধরলা সেতুর পূর্ব পাড়ে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় মৃত্যু হওয়া দুই যাত্রীর পরিচয় শনাক্ত করেছে পুলিশ। তারা হলেন, হাবিবুর রহমান হাবিবুল্লাহ (২৫) ও রাবেয়া বেওয়া (৬৩)। রাবেয়া বেওয়া নাগেশ্বরী উপজেলার নওদাবশ ভাঙ্গামোড় এলাকার প্রয়াত বীর মুক্তিযোদ্ধা এনামুল হক গেন্দুর স্ত্রী এবং হাবিবুল্লাহ নাগেশ্বরী উপজেলার কাচারি পয়রাডাঙ্গা গ্রামের মাসুদুর রহমান বাবুর ছেলে।
দুর্ঘটনায় আহতদের মধ্যে দুইজনকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে এবং গুরুতর আহত অপর দুইজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সূত্র:দৈনিক ইত্তেফাক
R/N





























