‘জিয়াউর রহমানের কফিনে স্যালুট করেছিল এরশাদ’ বললেন ইঞ্জি. মমিনুল হক

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ সেপ্টেম্বর ২, ২০২১ | ৮:০৯
Link Copied Successfully!

বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হাজীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকালে সোনাইমুড়ী এলাকায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি’র সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মমিনুল হক।

ওই সময় তিনি ১৯৪৭ সালের পর রাজনীতির বিভিন্ন ইতিহাস তুলে ধরে বলেন জিয়াউর রহমানের মৃত্যুর পর ঢাকায় মরদেহ নেয় হয়। সেখানে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ শ্রদ্ধা নিবেদন করে স্যালুট জানিয়েছিলেন।

বিজ্ঞাপন

পৌর বিএনপির সভাপতি নাজমুল আলম চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন, হাজীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব আব্দুল মান্নান খাঁন বাচ্চু, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব ইমাম হোসেন, সাধারণ সম্পাদক এম.এ রহিম পাটওয়ারী, সহ-সভাপতি মনিরুজ্জামান মনির, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খোরশেদ আলম ভুট্টু।
এ ছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনিছুর রহমান কানু, আলমগীর হোসেন রনি, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম, গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি বিল্লাল হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির সুমন, উপজেলা ছাত্রদলের আহবায়ক এস.এম ফয়সাল হোসাইন প্রমুখ।

এ সময় উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আলী আকবর, সেলিম শাহী, পৌর বিএনপির আবুল খায়ের মজুমদার, এ্যাড. ওমর ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম অভি, শ্রম বিষয়ক সম্পাদক আজাদ কাশারী, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মিলন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহিন মজুমদার, পৌর শ্রমিক দলের সভাপতি রাশেদ আলম হীরা উপস্থিত ছিলেন।

উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জুয়েল রানা তালুকদার, পৌর ছাত্রদলের আহবায়ক আবু ইউসুফ পাটওয়ারী, সদস্য সচিব দ্বীন ইসলাম টগর, যুগ্ম আহবায়ক ইকবাল সর্দারসহ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ-সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পপুলার বিডিনিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা