
জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে আসছেন প্রধানমন্ত্রী


প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের ৭৬তম সাধারণ অধিবেশনে যোগ দিতে ১৯ সেপ্টেম্বর নিউইয়র্কে আসছেন। ওই দিন বেলা ১১টার দিকে জন এফ কেনেডি (জেএফকে) বিমানবন্দরে তার অবতরণের কথা রয়েছে। নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের করোনা পরিস্থিতির অবনতি দেখা দিলে তার এ সফরসূচির পরিবর্তন হতে পারে বলে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও জাতিসংঘ বাংলাদেশ মিশনের একটি সূত্র জানিয়েছে।
সূত্রটি জানায়, বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা জাতিসংঘের ৭৬তম সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারের সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। মহামারি পরিস্থিতি স্বাভাবিক না থাকলে তা পরিবর্তন হতে পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কবে ও কখন জাতিসংঘে ভাষণ দেবেন তা এখনো চূড়ান্ত হয়নি। তবে ধারণা করা হচ্ছে ২৪ অথবা ২৫ সেপ্টেম্বর তিনি ৭৬তম সাধারণ অধিবেশনে ভাষণ দিতে পারেন।
অন্যান্য বছরের মতো এবারো তিনি কোনো পাবলিক সমাবেশ বা নাগরিক সংবর্ধনায় অংশ নেবেন না বলে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের একটি সূত্র উল্লেখ করেছে। তবে প্রধানমন্ত্রী ‘ভার্চুয়াল প্রেজেন্স’ এ ভিডিও কনফারেন্সের মাধ্যমে ২৪ সেপ্টেম্বর হোটেল সুইট থেকে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে মূল্যবান বক্তব্য রাখবেন।
সূত্র:যুগান্তর


HO/N



























