কচুয়ায় শত্রুর তার জের ধরে গাছের চারা উপরে ফেলার অভিযোগ

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ আগস্ট ২৮, ২০২১ | ১০:২০
Link Copied Successfully!

কচুয়ায় শত্রæতার জের ধরে গাছের চারা উপরে ফেলার অভিযো

কচুয়া উপজেলার দারাশাহী-তুলপাই গ্রামে শত্রæতার জের ধরে রাতের আধারে বেশকিছু মেহগনি গাছের চারা উপরে ফেলার অভিযোগ উঠেছে।এ ঘটনায় জায়গার মালিক মো. আজিজুর রহমান পাটওয়ারী গং ও এলাকাবাসী তীব্র নিন্দা এবং ক্ষোভ প্রকাশ করেছেন।

সরেজমিনে দারাশাহী-তুলপাই গ্রামের অধিবাসী ও দারাশাহী-তুলপাই বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো. মজিবুর রহমান পাটওয়ারী জানান, আমাদের বাড়ি সংলগ্ন পশ্চিম পাশে ৬শতাংশ ভ‚মির উপর প্রায় ৬ বছর পূর্বে মেহগনিসহ বিভিন্ন জাতের চারা রোপন করি। ৪ বছর পূর্বেও আরেক বার কে বা কাহারা আমাদের জায়গায় রোপনকৃত গাছের চারা নষ্ট করে ক্ষতিসাধন করে।

বিজ্ঞাপন

এরই ধারাবাহিকতায় আবারো গত বৃহস্পতিবার রাতে উল্লেখিত স্থানে প্রায় ৪ বছর আগে লাগানো ৭/৮টি মেহগনি জাতের মূল্যবান গাছ মূলসহ উপরে ফেলে দেয়। আমাদের জমি সংলগ্ন প্রবাসী শহীদ পাটওয়ারীর বাড়ি। তিনি আমাদের ও অন্যান্যদের জমিতে প্রবেশ পথ না রেখে তার সীমানা দখল করে দেয়াল নির্মাণ করেন। আমার ধারনা প্রবাসে থেকে শহীদ পাটওয়ারী এলাকার কোনো ব্যক্তিকে দিয়ে হয়তবা আমাদের গাছের গুলো নষ্ট করতে পারেন। আমি তদন্তপূর্বক দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জোর দাবি জানাই।

স্থানীয় অধিবাসী নুরুল ইসলাম পাটওয়ারী ও রবিউল আলম বলেন, উল্লেখিত ওই জায়গায় মৃত. এমএ ওয়াদুদ পাটওয়ারীর ৫ সন্তানের দখলে রয়েছে। আজিজুর রহমান পাওয়ারী গংরা তাদের জায়গায় বিভিন্ন জাতের গাছের চারা রোপন করেছেন বলে আমরা জানি। এলাকাবাসী জানান, প্রবাসী শহীদ পাটওয়ারী তার সীমানা পর্যন্ত সামান্য জায়গা রেখে দেয়াল নির্মাণ করে বাড়ি নির্মাণ করেন। ফলে অন্যান্য বাড়ির লোকজন দেয়ালের কারনে ভালো ভাবে যাতায়াত করতে পারছেন না।

এদিকে প্রবাসী শহীদ পাটওয়ারী গাছের চারা গুলো লোক মারফত নষ্ট করেছেন এমন সন্দেহের অভিযোগ অস্বীকার করে তার স্ত্রী সালমা বেগম বলেন, গত বুধবার পর্যন্ত আজিজুর রহমান পাটওয়ারীদের রোপনকৃত গাছের চারাগুলো দেখেছি। কে বা কাহারা এ চারা গুলো নষ্ট করেছে তা আমরা জানি না। তবে যারা চারা গুলো নষ্ট করেছে আমিও এর সঠিক তদন্তপূর্বক বিচার চাই। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারের পক্ষ থেকে কচুয়া থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

বিজ্ঞাপন

H/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব