কচুয়ায় জমি সংক্রান্ত জেরে হামলা আহত দুই জন

Default User
শান্তুু ধর,কচুয়া
আপডেটঃ আগস্ট ২৭, ২০২১ | ৯:৩২
Link Copied Successfully!

কচুয়া প্রতিনিধি- কচুয়া উপজেলার ১০ নং গোহট উত্তর ইউনিয়নের বুরগী গ্রামের জুনাব আলী মেম্বার বাড়ির অধিবাসি শাহ আলম (৬৫) ও তার ছেলে আরিফ হোসেন (৩০) গুরুতর হামলার শিকার হন প্রতিপক্ষ লোক জনের হাতে।ঘটনার বিবরনে জানা যায় গতকাল

শুক্রবার (২৭ আগষ্ট ২১) বেলা ১১ ঘটিকার দিকে জমি সংক্রান্ত বিষয়ে শাহ আলমের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায় প্রতিপক্ষ মৃত আঃ গফুরের ছেলে হাবিব উল্লাহ, হাবিব উল্লাহর ছেলে বোরহান হামলা শুরু করে। খবর পেয়ে তাদের পক্ষে মৃত আঃ ছামাদের ছেলে আঃ মালেক, আঃ মালেকের ছেলে মো. ফয়েজ, মৃত আঃ লতিফের ছেলে মো. রূবেল, মো. সোহেল, মৃত আঃ ছামাদের ছেলে মোতালেব, মোতালেবের ছেলে মো. দুলাল ও মৃত আঃ ছামাদের ছেলে আবুল হাশেম পুনরায় এসে হামলা করলে শাহ আলম ও তার ছেলে আরিফ হোসেন গুরুতর আহত হয়।

স্থানীয়রা উভয়কে কচুয়া সরকারী হাসপাতালে চিকিৎসার উদ্যেশ্যে ভর্তি করায়। প্রাথমিক চিকিৎসা নিয়ে আরিফ হোসেন বাড়ি ফিরে গেলেও শাহ আলমের অবস্থা আশংকা জনক হওয়ায় তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

বিজ্ঞাপন

এ ঘটনায় স্থানীয় ভাবে একটি পক্ষ সমাধান ও ভুক্তভোগীরা ন্যায় বিচারের স্বার্থে কচুয়া থানায় অভিযোগের প্রস্থতির কথা জানিয়েছেন। এ বিষয়ে অভিযুক্ত কারো বক্তব্য পাওয়া যায়নি।

H/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব