
হেফাজতের নেতৃত্ব নিয়ে মনস্তাত্ত্বিক লড়াই


কওমি মাদ্রাসাকেন্দ্রিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের নিয়ন্ত্রণ কোন গ্রুপের হাতে যাচ্ছে-এই প্রশ্ন এখন অনেকের মধ্যে।
সম্প্রতি সংগঠনটির আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীর মৃত্যুর পর থেকেই বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে। এখন সংগঠনটির ভারপ্রাপ্ত আমিরের দায়িত্ব পালন করছেন প্রধান উপদেষ্টা আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী। তার নেতৃত্বেই ঘুরে দাঁড়াতে চাইছেন জুনায়েদ বাবুনগরীর অনুসারীরা।
তবে বিষয়টি ভালো চোখে দেখছেন না সংগঠনটির প্রতিষ্ঠাতা আমির প্রয়াত আল্লামা শাহ আহমদ শফীপন্থিরা। তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। সামনে সংগঠনটির শূরা বৈঠক হবে। ওই বৈঠকেই নির্ধারণ হবে হেফাজতে ইসলামের পরবর্তী নেতা কে হচ্ছেন।


সংগঠনটির এক শীর্ষ নেতা যুগান্তরকে বলেন, অল্প সময়ের মধ্যে হেফাজতে ইসলামের শীর্ষস্থানীয় তিন নেতা ইন্তেকাল করেছেন। এটি অপূরণীয় ক্ষতি। তবে এ শূন্যতার কারণে সংগঠনের কার্যক্রম থেমে থাকবে না। যারা বেঁচে আছেন তাদের নিয়েই হেফাজতে ইসলামের কার্যক্রম চলবে।
সূত্র: যুগান্তর
H/N




























