
বুধবার চাঁদপুরে করোনা শনাক্ত ৫৯ জন, মৃত্যু ২ জন
Link Copied Successfully!


চাঁদপুরে আরো ৫৯জনের করোনা শনাক্ত হয়েছে।
এ দিন সংগৃহীত মোট নমুনার সংখ্যা ছিল ৩১৯টি। নমুনা অনুপাতে আক্রান্ত শনাক্তের হার ১৮.৪৯%।
এদিন করোনায় আক্রান্ত ২জনের মৃত্যু হয়েছে।


মঙ্গলবার চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্র জানায়, নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলার ১৮জন, হাজীগঞ্জের ৮জন, ফরিদগঞ্জের ৫জন, শাহরাস্তির ৯জন, মতলব দক্ষিণের ১জন, কচুয়ার ৩জন, মতলব উত্তরের ১৩জন ও হাইমচরের ২জন রয়েছেন।
নতুন আক্রান্তসহ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৪১৯৬জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২২৫জন। এ পর্যন্ত সুস্থ ঘোষণা করা হয়েছে ১২৫৩৫জনকে। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১৪৩৬জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি আছেন ৫৪জন। বাকীরা হোম আইসোলেশনে আছেন।
H/N

























