শাহরাস্তিতে সম্পত্তিগত বিরোধে বৃদ্ধ আহত

Default User
শাহরাস্তি সংবাদদাতা
আপডেটঃ জুন ১৩, ২০২০ | ৭:২৪
Link Copied Successfully!

চাঁদপুরের শাহরাস্তিতে জায়গা জমিন সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় এক বৃদ্ধ গুরুতর আহত হয়েছে। ঘটনাটি ১২ জুন শুক্রবার সকাল ১০ টায় উপজেলার টামটা উত্তর ইউনিয়নের ইছাপুরা হাজী বাড়িতে ঘটে।

জানা যায়, ওই বাড়ির মৃত ইয়াকুব আলীর পুত্র আবদুল কাদের (৬৫) কে একই বাড়ির মৃত আবদুর রশিদের ছেলে মাসুম (৪৫) বেদম প্রহার করে। এতে আবদুল কাদের গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

এ বিষয়ে আবদুল কাদের বলেন, মৃত আবদুর রশিদের ছেলে মাসুম (৪৫) ও তাসনিম (৪২) আমার পিতার জায়গা জোরপূর্বক দখল করে বিল্ডিং নির্মাণ করছে। আমি বাধা দেয়ায় আমাকে বহুবার মারধর করেছে। ঘটনার দিন সকালে আমি স্থানিয় দোকান থেকে বাড়ি ফেরার পথে রহমত আলী ও আবদুস সাত্তারের বাড়ির মাঝখানে খালি জমিনের উপর একা পেয়ে মাসুম আমাকে কিল, ঘষি ও লাথি মেরে পাশের ডোবায় ফেলে দেয়।

বিজ্ঞাপন

তখন মাসুম আমাকে ওই ডোবার পানিতে চুবিয়ে চুবিয়ে মেরে ফেলার চেষ্টা করে। আমার ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে উদ্ধার করে। পরে আমাকে প্রতিবেশিরা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। আমার ও আমার পরিবারের সবাই জীবন নিরাপত্তাহীনতায় ভুগছে। তাই আইনের আশ্রয় গ্রহন করতে বাধ্য হয়েছি।

অভিযুক্ত মাসুম বলেন, আমি বা আমরা কখনই আবদুল কাদেরের সম্পত্তি দখন অথবা ভোগ করিনি। বরং তারাই আমাদের জায়গা দখল করে দীর্ঘদিন যাবত ভোগ করছে। আমরা যতবারই জায়গার হিসাব চাই তারা দিতে নারাজি প্রকাশ করে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা