
দুই দিনের সফরে মতলব আসছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামছুল আলম মোহন


সদ্য নিযুক্ত পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শামছুল আলম (মোহন) ২দিনের সফরে আগামী ২৫ আগস্ট চাঁদপুর আসছেন। প্রথম দিন মতলব উত্তর ও দক্ষিণ উপজেলায় বিভিন্ন কর্মসূচি পালন করে চাঁদপুর সার্কিট হাউজে চলে যাবেন।
পরের দিন ২৬ আগস্ট চাঁদপুরে বিভিন্ন রাষ্ট্রীয় কর্মসূচিতে যোগদান করবেন।
এ বিষয়ে প্রতিমন্ত্রীর একান্ত সচিব মোঃ আবদুল আজিজ একটি অফিস আদেশ জারি করেছেন। বৃহস্পতিবার মতলব উত্তর থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল বিষয়টি নিশ্চিত করেন।


জানা গেছে, ২৫ আগস্ট বুধবার সকাল ৮ টায় ঢাকার সরকারি বাসভবন থেকে চাঁদপুর জেলার তার নিজ উপজেলা মতলব উত্তরের উদ্দেশ্য রওয়ানা করবেন। ১০.৩০ ঘটিকায় পশ্চিম ইসলামাবাদ তার নিজ বাড়িতে অবস্থান করবেন। ১১ ঘটিকায় মতলব উত্তর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় যোগ দিবেন।
১২ ঘটিকায় স্থানীয় জন প্রতিনিধিদের মতবিনিময় ও দুপুর ২ টায় মতলব দক্ষিণ উপজেলার উদ্দেশ্যে যাত্রা করবেন। ২.৩০ ঘটিকায় মতলব দক্ষিণ উপজেলা পরিষদে সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় এবং ৩.৩০ ঘটিকায় মতলব দক্ষিণের স্থানীয় জনপ্রতিনিধিদের মতবিনিময় সভা শেষে বিকাল সাড়ে ৪ টায় চাঁদপুরের উদ্দেশ্যে যাত্রা করবেন এবং ৫ টায় চাঁদপুর সার্কিট হাউসে অবস্থান।
পরদিন ২৬ আগস্ট বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিবেন। ১২ ঘটিকার সময় চাঁদপুর বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তাবিত স্থান পরিদর্শন ও চাঁদপুর শহর রক্ষা বাঁধের সর্বশেষ পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। বেলা ২.৩০ টায় সার্কিট হাউসে চাঁদপুরের জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় এবং বিকাল ৪ টায় চাঁদপুর ত্যাগ করে ঢাকার সরকারি বাসভবনের উদ্দেশ্যে রওয়ানা করবেন।
প্রতিমন্ত্রী হিসেবে নিযুক্ত হওয়ার পর ড. শামছুল আলম এর চাঁদপুর ও মতলবে এটাই প্রথম সফর। গত ১৮ জুলাই তিনি পরিকল্পনা প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।


























