
বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, পথচারী নিহত
Link Copied Successfully!


কুষ্টিয়ার মিরপুর উপজেলায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক পথচারী নিহত হয়েছেন।
সোমবার রাত সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মিরপুর বিজিবির ‘কিছুক্ষণ’ ক্যান্টিনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
মিরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রুহুল আমিন বলেন, সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা মেহেরপুরগামী শ্যামলী পরিবহনের বেপরোয়া গতির বাসটি রাত ১২টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। এ সময় বাসটি অজ্ঞাত এক ব্যক্তিকে চাপা দেয়।


এ ঘটনায় বাসের কয়েকজন যাত্রী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বেপরোয়া গতির কারণে এ দুর্ঘটনাটি ঘটেছে বলেও জানান তিনি।
সূত্র:যুগান্তর
H/N



























