১৩ বছর ধরে শিকলবন্দি ভাইবোন

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ আগস্ট ১৪, ২০২১ | ৪:২২
Link Copied Successfully!

দীর্ঘ ১৩ বছর ধরে দুই ভাই- বোন শিকলে বন্দি জীবন কাটাচ্ছেন। তারা উপজেলার মাত্রাই ইউনিয়নের বিয়ালা গ্রামের সরকারি গুচ্ছগ্রামের রফিকুল ইসলাম ও ওশনাআরা বেগম দম্পতির সন্তান।

বাবা রফিকুল ইসলাম দিন মজুর আর মা গৃহিণী ওশনাআরা বেগমের তিন ছেলে মেয়েকে নিয়ে সুখের সংসার নিয়ে বসবাস করছিলেন কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নের বিয়ালা গ্রামে। একপর্যায়ে তিন সন্তানের মধ্যে বড় মেয়ে এবং মেঝ ছেলে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। গত তের বছর ধরে তারা শিকলবন্দি রয়েছেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, মা ওশনাআরা বেগম তার ভাঙা ঘরের সামনের উঠানে খোলা আকাশের নিচে পাটায় ভর্তার জন্য প্রস্তুতি নিচ্ছে। এদিকে তার বড় মেয়ে আম্বিয়া (২৫) এবং মেঝ ছেলে রস্তম (২১) দুই ভাই-বোনকে তাদের ঘরের বারান্দায় পায়ে শিকল বেঁধে রাখা হয়েছে।

বিজ্ঞাপন

বাবা রফিকুল ইসলাম বলেন, দুই ছেলে মেয়ের জন্য অনেক টাকা-পয়সা চিকিৎসায় ব্যয় করেও ভালো না হওয়ায় পায়ে শিকল বেঁধে রেখেছি। বর্তমানে পরিবার-পরিজন নিয়ে তারা খেয়ে, না খেয়ে দিন কাটাচ্ছেন।

মা ওশনাআরা বেগম জানান, প্রায় তের বছর আগে বড় মেয়ে আম্বিয়া মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে। মেয়েকে প্রথমে বিয়ে দিই; ভেবেছিলাম স্বামীর সংসারে গেলে তার মেয়ে ভালো হতে পারে। কিন্তু ছয় মাস পর জামাই মেয়েকে ছেড়ে দিয়ে চলে যায়। এর পর তারা নিজেরাই মেয়েকে বগুড়া, রংপুর, পাবনায় চিকিৎসা করান। পরে ভালো না হওয়ায় টাকার অভাবে অল্প খরচে কবিরাজি চিকিৎসা করানো হয়।

তিনি আরও বলেন, তিন বছর আগে মেঝ ছেলে রস্তমের মধ্যে একই পরিবর্তন লক্ষ্য করা গেলে তাকেও কবিরাজি চিকিৎসা করানো হয়। বর্তমানে তারা টাকার অভাবে কোনো চিকিৎসা করাতে না পাড়ায় দুই ছেলে মেয়েকে পায়ে শিকল বেঁধে রাখেছেন।

বিজ্ঞাপন

সূত্র:যুগান্তর
H/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা