চাঁদপুরে টিকা সংকটে বন্ধ হয়ে গেলো প্রথম ডোজ

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ আগস্ট ১১, ২০২১ | ৪:৪৯
Link Copied Successfully!

চাঁদপুরে টিকা গ্রহণের হার ব্যাপকভাবে বেড়ে যাওয়ার কয়েক দিনের মধ্যেই টিকা সংকট দেখা দেওয়ায় জেলায় অনির্দিষ্টকালের জন্য প্রথম ডোজ দেওয়া বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ বুধবার থেকে জেলার কোনো টিকাদান কেন্দ্রে করোনার প্রথম ডোজ টিকা দেওয়া হবে না। পুনরায় কবে নাগাদ চালু হবে তাও নিশ্চিত করে বলতে পারেনি স্বাস্থ্য বিভাগ।

অন্যদিকে করোনার দ্বিতীয় ডোজ টিকাও আজ বুধবার থেকে একপ্রকার বন্ধ থাকবে। তবে ইতিপূর্বে যারা দ্বিতীয় ডোজ গ্রহণের জন্য মোবাইল ফোনে এসএমএস পেয়েছেন তারা আজ-কাল টিকাদান কেন্দ্রে আসলে মজুদ থাকা সাপেক্ষে দ্বিতীয় ডোজ দেওয়া হবে। মজুদের পরিমান একেবারে সীমিত হওয়ায় কার্যত আজ থেকে সারা জেলায় করোনার টিকাদান প্রায় বন্ধ থাকবে।

সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ মঙ্গলবার রাতে এসব তথ্য জানান। তিনি বলেন, ২/৩ দিনের মধ্যে চাঁদপুরে নতুন করে করোনার টিকা আসার কথা রয়েছে। নতুন করে টিকা আসলে আগামী শনিবার থেকে শুধুমাত্র প্রথম ডোজ গ্রহণকারীদের দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হবে। আপাতত কিছুদিন প্রথম ডোজ দেওয়া বন্ধ থাকবে। পরে টিকা প্রাপ্তি সাপেক্ষে আবার প্রথম ডোজ দেওয়া শুরু হবে। তবে কবে থেকে শুরু হবে তার দিনক্ষণ এখনি বলা যাচ্ছে না।

বিজ্ঞাপন

তিনি জানান, মূলত সাম্প্রতিক সময়ে ব্যাপক হারে টিকার জন্য রেজিস্ট্রেশন ও টিকা গ্রহণের ব্যাপারে মানুষের আগ্রহ বাড়ায় এবং চাহিদা অনুযায়ী টিকা প্রাপ্তি কম হওয়ায় সাময়িক এই সিদ্ধান্ত গ্রহণ করতে হয়েছে। চাহিদা অনুযায়ী টিকা পাওয়া গেলে দ্রুততম সময়ে আবারো প্রথম ডোজ দেওয়া শুরু হবে।

H/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা