কুমিল্লায় মডেল মসজিদে তরুণীর সঙ্গে টিকটক, সেই তরুণ গ্রেফতার

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ আগস্ট ৮, ২০২১ | ৩:৫৯
Link Copied Successfully!

কুমিল্লার দাউদকান্দিতে মডেল মসজিদের বারান্দায় লাইকি ভিডিও করার ঘটনায় ইয়াছিন (২০) নামের এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার দেবীদ্বার উপজেলার ভিংলাবাড়ীর নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। ইয়াছিন ওই গ্রামের মৃত গোলাপ মিয়ার ছেলে।

এদিন সকালে কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে জেলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ ফারুক আহমেদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

কুমিল্লার দাউদকান্দিতে সদ্য উদ্বোধন করা মডেল মসজিদে হিন্দি গানের সঙ্গে তরুণ-তরুণীর ধারণ করা একটি লাইকি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় স্থানীয় মুসল্লিদের মধ্যে তীব্র সমালোচনা শুরু হয়। জড়িতদের আটকের দাবি জানান তারা। এ নিয়ে  খবর প্রকাশের পরদিনই ওই তরুণকে গ্রেফতার করা হলো।

পুলিশ সুপার জানান, গত ২৭ জুলাই দাউদকান্দি উপজেলার ‘দাউদকান্দি মডেল মসজিদ ও ইসলামী সেন্টার’-এর বারান্দায় টিকটক ভিডিও নির্মাণ করে লাইকি আইডিতে আপলোড করলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে সাধারণ মুসল্লিদের মধ্যে অসন্তোষ তৈরি হয়। বিষয়টি নজরে আসলে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অপরাধে ভিডিও নির্মাতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান চালায় পুলিশ।

বিজ্ঞাপন

ফারুক আহমেদ আরও জানান, রোববার দিনগত রাতে ভিংলাবাড়ী গ্রামে নিজ বাড়ি থেকে টিকটক নির্মাতা ইয়াছিনকে গ্রেফতার করে পুলিশ। তিনি মসজিদের বারান্দায় টিকটক ভিডিও নির্মাণের বিষয়টি স্বীকার করেছেন। ইয়াছিন ও তার সহযোগীদের বিরুদ্ধে ভিজিটার নিরাপত্তা আইনে মামলা প্রক্রিয়াধীন।

তবে ভিডিওতে ওই তরুণের সঙ্গে যে তরুণী ছিলেন, তাকে আটকের বিষয়ে কোনো তথ্য জানা যায়নি।

H/N

 

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা