কুমিল্লায় জেলা ক্রিকেট কমিটির সভাপতি সাইফুল আলম রনির আবারো অক্সিজেন সিলিন্ডার প্রদান

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জুলাই ৩১, ২০২১ | ৩:১৮
Link Copied Successfully!

কুমিল্লায় প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা। সেই সাথে দেখা দিয়েছে অক্সিজেন সংকট । এমন অবস্থায় আবারো অক্সিজেন সিলিন্ডার নিয়ে করোনা আক্রান্তদের পাশে দাড়ালেন বিসিবির কাউন্সিলর ও কুমিল্লা জেলা ক্রিকেট কমিটির সভাপতি সাইফুল আলম রনি।

শুক্রবার কুমিল্লা মহানগরীর তালপুকুরপাড়ে স্বেচ্ছাসেবী সংগঠন জাগ্রত মানবিকতার প্রতিষ্ঠাতা ও সাধারন সম্পাদক ডা. তাহসিন বাহার সূচনার হাতে ১০ টি অক্সিজেন সিলিন্ডার তুলে দেন। জাগ্রত মানবিকতার আক্সিজেন সার্ভিস ফোন পেলে করোনা আক্রান্তদের স্বজনদের কাছে পৌছে দেয় জাগ্রত মানবিকতার স্বেচ্ছাসেবকদের মাধ্যমে।

বিসিবির কাউন্সিলর ও কুমিল্লা জেলা ক্রিকেট কমিটির সভাপতি সাইফুল আলম রনি জানান, কুমিল্লায় প্রতিদিনই করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। অক্সিজেনের অভাবে অনেক রোগী মারা যাচ্ছে। বিষয়টি খুব বেদনাদায়ক। গত ১ জুলাই আমি ব্যক্তিগত উদ্যোগে ৩০ টি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করেছি। এখন আবার করোনার সংক্রমন বেড়ে যাওয়ায় আরো ১০ টি সিলিন্ডার হস্তান্তর করেছি। ১০ টি সিলিন্ডারের মধ্যে ৫ টি সিলিন্ডার দিয়েছেন কুমিল্লা ক্রিকেট কমিটির সহ-সভাপতি মোস্তফা হেলাল কবির। যদি প্রয়োজন পড়ে আরো অক্সিজেন সিলিন্ডার প্রদান করবো।

বিজ্ঞাপন

কুমিল্লা ক্রিকেট কমিটির সহ-সভাপতি মোস্তফা হেলাল কবির বলেন, অতিমারি করোনার প্রাদুর্ভাবে যারা অসুস্থ হয়েছেন তাদের জন্য সবার এগিয়ে আসা উচিৎ। সেই দায়িত্ববোধ থেকে অক্সিজেন সাপোর্ট নিয়ে আমরা করোনার রোগীদের পাশে দাড়িয়েছি।
স্বেচ্ছাসেবী সংগঠন জাগ্রত মানবিকতার সাধারন সম্পাদক ডা. তাহসিন বাহার সূচনা কুমিল্লা জেলা ক্রিকেট কমিটির সভাপতি সাইফুল আলম রনি ও সহ-সভাপতি মোস্তফা হেলাল কবিরের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, জাগ্রত মানবিকতা সবোর্চ্চ অক্সিজেন সাপোর্ট নিয়ে বিপদগ্রস্থ মানুষের পাশে দাড়িয়েছে। করোনার অতিমারি শুরু থেকে এখন পর্যন্ত ১ হাজার করোনা আক্রান্ত রোগীর জন্য অক্সিজেন সরবরাহ করেছি। কুমিল্লা এখন করোনা আক্রান্তে সারা দেশে তৃতীয় অবস্থানে রয়েছে। খুব স্বাভাবিকভাবে এখন দিতন রাত করোনা আক্রান্ত রোগীর স্বজনদের ফোন আসে। আর এদিকে ফোন পাওয়া মাত্রই জাগ্রত মানবিকতার ভলিন্টিয়াররা হাসিমুখেই করোনা রোগীদের পাশে অক্সিজেন সিলিন্ডার নিয়ে হাজির হন।

জীবনের ঝুঁকি নিয়ে কাজ করা ভলিন্টিয়ারদের ধন্যবাদ দিয়ে ডা. তাহসিন বাহার সূচনা আরো বলেন, এখন সবাইকে সচেতন হতে হবে। সবাইকে মাস্ক পড়তে হবে, স্বাস্থ্যবিধি মানতে হবে। তবেই করোনা নিয়ন্ত্রনে আসবে।

 

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব