মায়ের আইসিইউ দেওয়া হল ছেলেকে, মারা গেলেন মা সংকটাপন্ন ছেলে

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ জুলাই ২৯, ২০২১ | ৯:৫০
Link Copied Successfully!

চট্টগ্রামে আইসিইউ সংকটের মুখে করোনা আক্রান্ত মুমূর্ষু মাকে আইসিইউ থেকে নামিয়ে তার স্থলে (আইসিইউতে) চিকিৎসা দেওয়া হচ্ছে ছেলেকে। আইসিইউ থেকে নামানোর পাঁচ-ছয় ঘন্টা পরই ওই মা মারা যান। অপরদিকে ছেলে এখনো মায়ের আইসিইউতেই চিকিৎসাধীন। তার অবস্থা সংকটাপন্ন বলে বৃহস্পতিবার জানিয়েছেন হাসপাতালের চিকিৎসকরা।

ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার করোনা চিকিৎসার জন্য বিশেষায়িত ২৫০ শয্যার চট্টগ্রাম জেনারেল হাসপাতালে।

জেনারেল হাসপাতাল সূত্র জানায়, নগরীর কোতোয়ালী থানার সিএন্ডবি কলোনী এলাকার বাসিন্দা কানন প্রভা পাল (৬৫) করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি হন।

বিজ্ঞাপন

প্রথমদিকে তিনি আইসোলেশন ওয়ার্ডে ছিলেন। পরে অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালটির আইসিইউ ওয়ার্ডে নেয়া হয় । এদিকে মায়ের পর করোনা আক্রান্ত হয়ে জেনারেল হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন তার ছেলে শিমুল পাল (৪৩)।

একপর্যায়ে ছেলের অবস্থারও অবনতি ঘটে। প্রয়োজন হয় আইসিইউর। হাসপাতালের সবগুলো আইসিইউ তখন ছিল রোগীতে পরিপূর্ণ।

শিমুলের জন্য কোথাও পাওয়া যাচ্ছিল না আইসিইউ বেড। উপায়ান্তর না দেখে পরিবারের সদস্যদের অনুরোধে গত মঙ্গলবার মাকে আইসিইউ থেকে নামিয়ে আইসোলেশন ওয়ার্ডে নেওয়া হয়। আর ছেলেকে নেওয়া হয় ওই একই আইসিইউতে। ছয় ঘন্টা পর মারা যান মা।

বিজ্ঞাপন

সূত্র: যুগান্তর

H/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা