২০২১-২০২২ অর্থ বছরে জেলার ৮ টি উপজেলা এবং ৭ টি পৌরসভার জন্যে এই বরাদ্দ দিয়েছে সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়।
এরই মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পত্রে চাঁদপুর জেলা প্রশাসন থেকে এই বিশেষ বরাদ্দগুলো উপ-বরাদ্দ বা ছাড় দেয়া হয়েছে। ইতিমধ্যে জেলার ৮ উপজেলা এবং ৭টি পৌরসভায় ২৬ লাখ ২৫ হাজার টাকার নগদ অর্থের চেক এবং বরাদ্দকৃত ৮২ মে. টন চাল পৌঁছে গেছে।


এর মধ্যে ২৬ জুলাই কোভিড-১৯ এবং বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে মানবিক সহায়তা প্রদানের জন্যে জেলার ৭ পৌরসভার প্রত্যেক পৌরসভাকে নগদ দেড় লাখ টাকা করে সর্বমোট সাড়ে ১০ লাখ টাকা এবং ১২ মে. টন করে সর্বমোট ৮২ মে. টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। তবে এর মধ্যে ত্রাণ মন্ত্রণালয় কেবলমাত্র ফরিদগঞ্জ উপজেলাকে ১০ মে. টন চাল দিয়েছে। বাকি ৬ উপজেলাকে ১২ মে.টন করে চাল বরাদ্দ দেয়া হয়।
এর আগে গত ১৬ জুলাই জেলার ৮ উপজেলার প্রত্যেক উপজেলাকে ৩৩৩ নাম্বারে ফোন করে অনুরােধকারীদের জন্যে ২ লাখ টাকা করে সর্বমোট ১৬ লাখ টাকা বরাদ্দ ছাড় দেয়া হয়।
চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ শাখা থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, ২৬ জুলাই ৫১.০১.১৩০০.০০০.৪১.০০২.২১- ৩৭০ নং স্মারক এবং ৫১.০১.০০০০.০১৫. ২০. ০৬৭.২১- ০৯ নং পত্রে জেলার ৭টি পৌরসভার প্রত্যেক পৌরসভাকে দেড় লাখ টাকা করে সর্বমোট ১০ লাখ ২৬ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়। বরাদ্দকৃত এই অর্থ কোভিড-১৯ সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে মানবিক সহায়তা প্রদানের জন্যে বিতরণের কথা বলা হয়েছে।
বরাদ্দ প্রাপ্ত ৭টি পৌরসভা হলো চাঁদপুর পৌরসভা, হাজীগঞ্জ পৌরসভা, কচুয়া পৌরসভা, ফরিদগঞ্জ পৌরসভা, মতলব উত্তর ছেংগারচর পৌরসভা, মতলব পৌরসভা ও শাহরাস্তি পৌরসভা।
এ পত্রে বরাদ্দকৃত টাকার বিষয়ে উল্লেখিত শর্তাবলীর মধ্যে রয়েছে,
পৌরসভার মেয়রগণ উপ-বরাদ্দকৃত ত্রাণ কার্য (নগদ) অর্থ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও কোভিড-১৯ এর পরিপ্রেক্ষিতে পরিবহন শ্রমিকসহ কর্মহীন ও দুঃস্থ ব্যক্তিদের অগ্রাধিকার প্রদানপূর্বক মানবিক সহায়তা হিসেবে বিতরণ করবেন।
৩৩৩ নম্বরে ফোন করলে মানবিক সহায়তা পাওয়ার যােগ্য ব্যক্তিদেরকে এ বরাদ্দ থেকে খাদ্য সহায়তা (চাল, ডাল, লবন, তেল, আলু ইত্যাদি) প্রদান করবেন।
মানবিক সহায়তা কর্মসূচি বাস্তবায়ন নির্দেশিকা ২০১২-২০১৩ অনুসরণপূর্বক এ বরাদ্দ বিতরণ করবেন এবং নিরীক্ষার জন্য প্রয়ােজনীয় হিসাব সংরক্ষণ করবেন।
পৌরসভারগণ বরাদ্দপত্রটি তাঁর ওয়েবসাইটে আপলােডকরাসহ উপ-বরাদ্দপত্রও তাঁর ওয়েব সাইটে আপলােড করবেন। এছাড়া উপজেলার তথ্য বাতায়নে সকল বরাদ্দপত্র আপলােড করবেন।
H/N


























