চাঁদপুরে নারীদেরকে টিকা প্রদান করা হবে লেডী প্রতিমা বিদ্যালয়ে

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জুলাই ২৭, ২০২১ | ৮:৩৪
Link Copied Successfully!

আগামিকাল ২৮ জুলাই বুধবার সকাল থেকে চাঁদপুর শহরের লেডি প্রতিমা মিত্র বালিকা উচ্চ বিদ্যালয়ে নারীদেরকে করোনার টিকা (ভ্যাকসিন) প্রদান করা হবে।

গত কয়েকদিন ধরে চাঁদপুরে হঠাৎ করোনার রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় টিকা কেন্দ্রে ভ্যাকসিন গ্রহীতাদের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে।

২৬ জুলাই এবং ২৭ জুলাই মঙ্গলবার সকাল থেকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে করোনার টিকা কেন্দ্রে নারী-পুরুষদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়।

বিজ্ঞাপন

সরজমিনে দেখা গেছে সেখানে সকাল থেকে বিকেল পর্যন্ত নারী-পুরুষরা ভিন্ন ভিন্ন লাইনে দাঁড়িয়ে টিকা গ্রহণের জন্য অপেক্ষা করতে দেখা যায়। আর এই টিকা গ্রহণের ক্ষেত্রে দীর্ঘ লাইন এবং টিকা গ্রহীতাদের ব্যাপক ভিড় থাকায় সেখানে তেমন স্বাস্থ্যবিধি দেখা যায়নি।

গত কয়েকদিন ধরে চাঁদপুর সিভিল সার্জনের আওতাধীন এই টিকাকেন্দ্রে নারী-পুরুষদের এমন বীর দেখা দেওয়ায় নারীদের জন্য আলাদাভাবে টিকা গ্রহণের উদ্যোগ নিয়েছে চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়।

এরই প্রেক্ষিতে ২৮ জুলাই বুধবার সকাল থেকে নিদিষ্ট টিকা কেন্দ্রের পাশ্ববর্তী স্থানে চাঁদপুর শহরের লেডি প্রতিমা মিত্র বালিকা উচ্চ বিদ্যালয়ের দুটি কক্ষে নারীদের জন্য টিকা দেয়ার ব্যবস্থা গ্রহণ করেছেন চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়। আর এ তথ্য নিশ্চিত করেছেন চাঁদপুরের সিভিল সার্জন ডাক্তার মোঃ সাখাওয়াত উল্লাহ।

বিজ্ঞাপন

H/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা