গাড়ীতে লেখা জরুরী রাস্তার কাজে নিয়োজিত, ভিতরে হাজার হাজার ইয়াবা, আটক দুই

Default User
মনিরুজ্জামান বাবলু ও মজিব পাটোয়ারী
আপডেটঃ জুলাই ১৭, ২০২১ | ১০:১৮
Link Copied Successfully!

চাঁদপুর -কুমিল্লা মহাসড়কে আলীগঞ্জ পিটিআইয়ের সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে একটি প্রাইভেটকারসহ দুই যুবকে আটক করেছে পুলিশ।
ওইসময় তাদের কাছ থেকে প্রায় ৭ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

শনিবার সন্ধ্যায় অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
ওইসময় হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ হারুনুর রশীদ ও পুলিশের দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানা গেছে, আটককৃত দুই যুবকের একজন ফরিদগঞ্জ উপজেলার সাচিয়াখালী গ্রামের আবদুল হাইয়ের ছেলে সালাউদ্দিন রাজু (৩১)। সে ইতোপূর্বে মাদক মামলায় ১৭ মাস জেল খাটে। জামিনে এসে পুনরায় মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে।

বিজ্ঞাপন

প্রাইভেটকারের চালক হাজীগঞ্জ পৌরসভার ৮ নং ওয়ার্ড টোরাগড় এলাকার বাসিন্দা।

হাজীগঞ্জ পৌরসভার টোরাগড় এলাকার কাউন্সিলর আজাদ মজুমদার ও কাজী মনির হেসেন বলেন, টোরাগড় ও আলীগঞ্জ এলাকায় মাদকমুক্ত রাখতে সব সময় পুলিশের পাশে থাকবো।

জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ বলেন, গোপন তথ্যের ভিত্তিতে আলীগঞ্জে চেক পোস্ট বসিয়ে প্রায় সাত হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে রাতে হাজীগঞ্জ থানায় মাদকদ্রব্য আইন মামলা করা হয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব