প্রতি ঘণ্টায় তাওয়াফ করতে পারবেন ৪ হাজার হাজি

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ জুলাই ১৭, ২০২১ | ৭:৪৫
Link Copied Successfully!

হজের সময় মক্কা নগরী ও এর আশপাশে হজের স্থানগুলোতে নিশ্ছিদ্র নিরাপত্তা থাকবে বলে জানিয়েছেন সৌদির হজ বিষয়ক বিশেষ নিরাপত্তা বাহিনী।

হজযাত্রীদের নির্ধারিত বাসে করে হজের স্থানগুলোতে যাতায়াত করতে হবে বলে নিরাপত্তা বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে।

খবরে জানা যায়, করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ রোধে এবার মসজিদুল হারাম থেকে পায়ে হেঁটে আরাফা প্রাঙ্গণ কিংবা আরাফা থেকে মুজদালিফা ও মিনায় যাতায়াত করা যাবে না বলে জানিয়েছে সমন্বিত নিরাপত্তা বাহিনীর প্রধান মেজর জেনারেল জায়েদ বিন আবদুর রহমান আল তোয়ায়ান।

হজযাত্রীদের যাতায়াতের বাসগুলো চার রঙের হবে। প্রত্যেক রং দিয়ে হজের স্থানের একটি নির্দিষ্ট স্থান নির্দেশনা দেবে।

হেঁটে চলার কোনও সুযোগ না থাকায় সবাইকে এসব গাড়ি করে হজের স্থানগুলোতে আনা-নেয়া করা হবে।

বিজ্ঞাপন

মক্কা নগরীর প্রবেশ মুখে নিরাপত্তা বাহিনীর পর্যবেক্ষণের পাশাপাশি থাকবে থার্মাল ইমেজিং ক্যামেরা। অনুমোদন ছাড়াই হজের স্থানে অনুপ্রবেশকারীদের শনাক্ত করতে এ ধরনের কঠোর ব্যবস্থা নেয়া হয়েছে।

হজযাত্রীদের সার্বিক নিরাপত্তার পাশাপাশি বিশেষ নিরাপত্তা বাহিনী পথহারা হাজিদের পথের সন্ধান দেয়া ও তাদের হারানো বস্তু সুরক্ষার সেবা দেবে।

হাজিদের জন্য মসজিদুল হারাম পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন হজ বিষয়ক নিরাপত্তা বাহিনীর সহকারি কমান্ডার মেজর জেনারেল মুহাম্মদ আল বাসসামি।

১৭ জুলাই (শনিবার) সকাল ৭টা থেকে হাজিরা কাবা প্রাঙ্গণ তাওয়াফ করতে পারবেন। সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে মাতাফের মধ্যে প্রতি ঘণ্টায় চার হাজার থেকে ছয় হাজার হজযাত্রী তাওয়াফ করতে পারবেন বলে তিনি জানান।

বিজ্ঞাপন

আগমী ২৩ জুলাই পর্যন্ত হজের স্থানগুলোতে প্রবেশে নিষিদ্ধ করেছে সৌদির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়।

সূত্র:জাগরণ

H/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা