
একদিনে আরও ৮১ ডেঙ্গু রোগী হাসপাতালে
Link Copied Successfully!


দেশে ২৪ ঘণ্টায় আরও ৮১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৮০ জনই রাজধানীর বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।
শনিবার (১৭ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের স্বাস্থ্য তথ্য ইউনিটের (এমআইএস) সহকারী পরিচালক ও হেলথ ইমার্জেন্সি অপারেশন অ্যান্ড কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. কামরুল কিবরিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় (১৬ জুলাই সকাল ৮টা থেকে ১৭ জুলাই সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের হাসপাতালে নতুন ভর্তি রোগী ৮১ জন। তাদের মধ্যে ঢাকায় নতুন রোগী ৮০ জন এবং ঢাকার বাইরে নতুন রোগী১ জন।


সূত্র:জাগরণ
H/N




























