ছেংগারচর পৌরসভায় শিল্পপতি সেলিমের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জুলাই ১৬, ২০২১ | ১০:৫৯
Link Copied Successfully!

চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ নুরুল আমিন রুহুল করোনা কালীন বিত্তবানদের নিজ এলাকার অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

তিনি বলেন, অসহায় প্রতিবেশীদের পাশে দাঁড়ালে এদেশকে দারিদ্রমুক্ত করা সম্ভব। এতে অসহায় লোকেরা আরো উন্নত জীবন লাভ করতে পারবে। একা ভালো থাকা মোটেও মানবিকতা নয়। এ সময় সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে দেশ থেকে দারিদ্র্য বিমোচনের প্রতিশ্রতি দেন তিনি।

শুক্রবার (১৬ জুলাই) বিকেলে ছেংগারচর পৌর ভবনের সামনে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নুরুল আমিন রুহুল এমপি বলেন, দেশের মানুষ অত্যন্ত সাহসী এবং তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পাকিস্তানের কাছ থেকে তাদের স্বাধীনতা ছিনিয়ে এনেছে। আমরা বিজয়ী জাতি এবং বিজয়ী হয়েই বিশ্ব অঙ্গনে চলবো।

বিজ্ঞাপন

ছেংগারচর পৌর সভার সম্ভাব্য মেয়র প্রার্থী, জেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি ও গুলশান থানা যুবলীগের সহ-সভাপতি বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক মাহবুবুর রহমান সেলিম এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। মাহবুবুর রহমান সেলিম এর অর্থায়নে পৌর এলাকার ১ হাজার অসহায়কে খাদ্য সামগ্রী ও ঈদ সামগ্রী তুলে দেয়া হয়।

পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইউম চৌধুরীর সভাপতিত্বে ও যুবলীগ নেতা শাহীন আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান, চাঁদপুর জেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি মাহবুবুর রহমান সেলিম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা আক্তার, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য রিয়াজুল হাসান রিয়াজ, উপজেলা যুবলীগের সহ-সভাপতি কামরুজ্জামান ইয়ার, প্রচার সম্পাদক রেফায়েত উল্লাহ দজী, তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট মহসিন মিয়া মানিক, পৌরসভার প্যানেল মেয়র-১আবদুল মান্নান বেপারী প্রমুখ।

H/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা