
কচুয়ায় প্রধানমন্ত্রীর ত্রাণ উপহার পেলেন ৯’শ নব্বই পরিবার


পবিত্র ঈদুল আযহা উপলক্ষে করোনা কালীন সময়ে ১০ ও ১১ নং ইউনিয়ন পরিষদের আওতায়ধীন গরিব,অসহায়, কর্মহীন পরিবারদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রান উপহার বিতরন করা হয়েছে।
শুক্রবার (১৬ জুলাই) সকাল ১০ টায় ১০ নং ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে ১০ কেজি করে চাউল ডিজিটাল পাল্লায় পরিপূর্ণ ওজনে ৯”শ ৯০ জন অসহায় পরিবারদের মাঝে এ ত্রাণ উপহার বিতরনের উদ্বোধন করা হয়।
পরিষদের সু-যোগ্য চেয়ারম্যান মোঃ কবির হোসেন জানান, কচুয়া খাদ্য অধিদপ্তর থেকে প্রতি বস্তায় দেড় কেজি করে চাউল ঘাটতি আসলেও মাননীয় প্রধানমন্ত্রীর সুনাম ধরে রাখতে আমরা তা পূরণের মধ্যে ১০ কেজী করে পরিপূর্ণ মাপে বিতরন করছি।


এছাড়াও তিনি প্রধানমন্ত্রীর জরুরী খাদ্য সামগ্রী বিতরন অব্যাহত রেখেছেন বলে জানান। এসময় উপস্থিত ছিলেন,কচুয়া উপজেলা একাডেমিক সুপার ভাইজার এ কে এম সোহেল রানা ও ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ।
এদিকে একই ভাবে ১১ নং ইউনিয়ন পরিষদের সু-যোগ্য চেয়ারম্যান মোঃ শাহরিয়া শাহীন প্রধানমন্ত্রীর এসব ত্রাণ উপহার বিতরন করছেন।




























