কচুয়ায় ৭নং ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শাহাদাত হোসেন শিবলু

Default User
শান্তুু ধর,কচুয়া
আপডেটঃ জুলাই ১২, ২০২১ | ৯:২৬
Link Copied Successfully!

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কচুয়া উপজেলার ৭নং সদর ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনয়ন চান আওয়ামীলীগনেতা মাস্টার শাহাদাত হোসেন শিবলু। সুবিধা বঞ্চিত এ ইউনিয়নকে আলোকিত করতে গুরুত্বপূর্ণ এ জনপদে নৌকার মাঝি হয়ে।

চেয়ারম্যান নির্বাচিত হয়ে মানুষের সেবা করতে চান তিনি।
নির্বাচন কমিশন দেশের ইউনিয়ন পরিষদের নির্বাচন তফসীল ঘোষনা শুরু করেছেন। কিন্ত মহামারি করোনা ভাইরাসের কারনে সকল ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করে দেন। যারা ইউনিয়ন পরিষদে নির্বাচন করার ইচ্ছা পোষন করেছেন-তারা প্রচার-প্রচারণা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। তেমনি ৭নং সদর ইউনিয়ন থেকে আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করার লক্ষে অনেক আগে থেকেই কার্যক্রম শুরু করেছেন বিশিষ্ট সমাজসেবক ও পরীক্ষিত রাজনীতিবিদ শাহাদাত হোসেন শিবলু । ইতোমধ্যে তিনি নিজেকে একটি গ্রহণযোগ্য অবস্থানে নিয়ে যেতে সক্ষম হয়েছেন ।

নির্বাচনী মাঠে তিনি নতুন মুখ হলেও ইউনিয়নসহ উপজেলা পর্যায়ে শাহাদাত হোসেন শিবলু একজন পরিচিত মুখ। সদালোপী ও হাস্যজ্জল একজন চমৎকার মানুষ হিসেবে যে কোন অপরিচিত মানুষকে অতি অল্প সময়ে আপন করে নিতে পারেন। শাহাদাত হোসেন শিবলু পেশায় একজন শিক্ষক হয়েও রাজনীতি আর সমাজ উন্নয়নে এ ইউনিয়নের প্রতিটি পরতে-পরতে কাজ করেন। দীর্ঘদিন যাবৎ নি:স্বার্থভাবে তিনি মানুষের সেবা করে যাচ্ছেন।

বিজ্ঞাপন

এলাকার যে কোন মানুষ কোন বিপদ-আপদে পড়লে নিজ উদ্যোগে সেখানে ছুটে যান তিনি। মানুষের বিপদে ঘরে বসে থাকতে পারেন না-ছুটে যান বিপদগ্রস্থ মানুষের পাশে। সদাসর্বদা সাধারণ মানুষকে সহযোগিতা করা, যুব সমাজকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করা, মাদকমুক্ত ও ক্রীড়ামোদী করে গড়ে তোলার চেষ্টার পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়নে অংশগ্রহণে সব সময় নিজেকে জড়িয়ে রাখেন। যে কারণে ইউনিয়নের সকল ধর্মের বিভিন্ন শ্রেণি পেশার মানুষের কাছে জনদরদী হিসেবে পরিচিত হয়ে উঠেছেন তিনি। জনগণের ইচ্ছা ও ভালবাসার প্রতিদান দিতে-জনপ্রতিনিধি হয়ে ইউনিয়নবাসির সেবা করা এবং তাদের সুখ-দুঃখের সাথী হয়ে সর্বদা তাদের পাশে থাকর জন্য এবার এ ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান তিনি।

যে কারণে এ ইউনিয়নের সাধারণ জনগণের বেশিরভাগ অংশই শাহাদাত হোসেন শিবলু পক্ষে মতামত ব্যক্ত করছেন। সেক্ষেত্রে তিনি আওয়ামীলীগের মনোনয়ন পেলে রেকর্ড পরিমান ভোট পেয়ে তিনি বিজয়ী হবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

প্রতিবেদকের সাথে একান্ত স্বাক্ষাতকালে শাহাদাত হোসেন শিবলু বলেন, ‘স্কুলে লেখাপড়াকালিন সময় থেকে আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের একজন ভক্ত। বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে সেই থেকে দলীয় কর্মকান্ডে অংশ গ্রহণ করি। আমি আজীবন জননেত্রী শেখ হাসিনার প্রিয় সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত। স্বাধীনতা পরবর্তী ৭নং সদর ইউনিয়ন আওয়ামীলীগসহ দলের সহযোগী ও অঙ্গ সংগঠনের সম্পাদক মন্ডলীসহ পর্যায়ক্রমে বিভিন্ন পদে দায়িত্ব পলন করেছি। সেই স্কুল জীবন থেকে রাজনীতিতে পথচলা। এরপর থেকে এরশাদ বিরোধী আন্দোলনে হামলা-মামলার স্বীকার হয়েছি।
ফাইল ছবিঃ শাহাদাত হোসেন শিবলু।

বিজ্ঞাপন

H/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা