চাঁদপুরে ড্রেজার ব্যবসায়ীর প্রকৃত হত্যাকারী আটক হয়েছে

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জুলাই ১, ২০২১ | ৩:৩৩
Link Copied Successfully!

চাঁদপুর শহরের ট্রাকরোড খান বাড়ী সড়কের রেহান উদ্দিনের প্রকৃত হত্যাকারী নোয়াখালীর খোরশেদ আলমকে আটক করেছে চাঁদপুর মডেল থানা পুলিশ।

৩১ জুন বুধবার সন্ধ্যায় তথ্য প্রযুক্তি ব্যবহার করে চাঁদপুর মডেল থানা পুলিশ চাঁদপুর শহরের প্রফেসর পাড়া মাঝি বাড়ি এলাকার শাহজাহান গাজীর মেস থেকে তাকে আটক করেন।

পুলিশের ধারণা রেহান উদ্দিনকে জুয়া খেলার টাকা ভাগ বাটোয়ারার বিষয় নিয়ে খুন করা হয়। তাই সত্যি হলো।

বিজ্ঞাপন

একটি সূত্র থেকে জানা যায়,কয়েক মাস আগে নোয়াখালির রামগঞ্জের খোরশেদ আলম খুন হওয়া রেহান উদ্দিনর সাথে জুয়া খেলায় প্রায় অর্ধ লাখ টাকার বেশি বাজিতে হেরে যায়।

এতে খোরশেদ আলম হেরে যাওয়া টাকার জন্য রেহান উদ্দিনকে হত্যার পরিকল্পনা করেন। সেই পরিকল্পনা মতে গত বৃহস্পতিবার রাতে রেহান উদ্দিনের সাথে জুয়া খেলার কথা বলে তার বাসায় অবস্থান করে। রেহান উদ্দিনের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে তাকে হত্যা করেছে খোরশেদ।

বিজ্ঞাপন

জানা যায়, আটক খোরশেদ আলম চাঁদপুর শহরের প্রফেসর পাড়া শাহজাহান গাজীর মেসে থেকে সে চাঁদপুর শহরে অটো বাইক চালাতো বলে সে পুলিশের প্রাথমিক জিঞ্জাসা বাদে স্বীকার করেছে।

একই সাথে সে রেহান উদ্দিনকে হত্যার কথা ও স্বীকার করে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অত্র থানাধীন প্রফেসার পাড়া সাধন গাজীর মেস থেকে তাকে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে অদ্য ০১/০৭/২০২১ইং তারিখ অত্র থানাধীন বঙ্গবন্ধু সড়কস্থ মা ও শিশু হাসপাতালের দক্ষিন দিকে চাঁদপুর-কুমিল্লা রেললাইনের দক্ষিন পাশে জঙ্গলে অভিযান পরিচালনা করিয়া তার দেখানো মতে উপস্থিত সাক্ষীদের সামনে তার ফেলে দেওয়া মৃত ব্যাক্তির ব্যবহৃত একটি লুঙ্গি, একটি গেঞ্জি, তাস, একটি লাইটার, বেনসন সিগারেটের প্যাকেট ও আসামীর ব্যবহৃত একটি নীল রঙের মাস্ক উদ্ধার করা হয়।

H/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা