হাজীগঞ্জ বাজারে শেষ বিকালে মহিলাদের উপচে পড়া ভিড়

Default User
 মো: মাইনুদ্দিন মিয়াজী
আপডেটঃ জুন ৩০, ২০২১ | ৭:৫৪
Link Copied Successfully!

হাজীগঞ্জ উপজেলায় সরকারের ঘোষিত লকডাউনের আজ তৃতীয় দিন চলছে। দিনশেষে হাজীগঞ্জ বাজারে লক্ষ্য করা গেল জনতার স্রোত।  বুধবার ১জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খাঁন মজলিশ এর নির্দেশে বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তাগন মাস্ক বিহীন পথচারীদের ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা করতে দেখাগেছে।

এছাড়াও চাঁদপুর জেলার পুলিশ সুপার মিলন মাহমুদের সার্বিক দিকনির্দেশনায় সরকার ঘোষিত সীমিত পরিসরে লকডাউন বাস্তবায়ন করতে কঠোর অবস্হানে মাঠে ছিলেন জেলা পুলিশ।

বিজ্ঞাপন

অন্যদিকে এক সপ্তাহের লকডাউনের খাবার মজুদ করার লক্ষ্যে, হাজীগঞ্জ বাজারে ভিড় জমিয়েছে সাধারণ মানুষ ও অসংখ্য মহিলা। তাছাড়াও লক্ষ্য করা যায় রাস্তায় যানবাহনের তীব্র যানজট। হাজীগঞ্জে নতুন করে করোনায় ২৪ ঘন্টায় আক্রান্ত ১০ জন, এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫৪৯জনে। হাজীগঞ্জ উপজেলায় মোট মৃত্যুর সংখ্যা ২১জন।

চাঁদপুর জেলায় নতুন করে ৪২জন করোনায় আক্রান্ত হয়েছে। এনিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৫৪৪০জন। করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১২৬জনে। আজ করোনায় আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলার ২৪জন, হাজীগঞ্জে ১০জন, ফরিদগঞ্জের ৩জন, হাইমচরে ৩জন, কচুয়া ২জন। চাঁদপুর জেলা করোনার উচ্চ ঝুঁকিপূর্ণ জেলার অন্তর্ভুক্ত। জেলায় আক্রান্তের হার ৪৭%। বিশেষজ্ঞরা মনে করেন এর প্রধান কারণ হলো চাঁদপুর জেলার সাথে নৌ, সড়ক রেল যোগা-যোগ রয়েছে তাই এ জেলায় ঝুঁকিপূর্ণ জেলার মধ্যে অন্যতম।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব