হাজীগঞ্জে সেই রফিকসহ ১৪ পরিবার পেলো ঢেউটিন ও নগদ টাকা

Default User
খালেকুজ্জামান শামীম
আপডেটঃ জুন ২৭, ২০২১ | ১:৫১
Link Copied Successfully!
হাজীগঞ্জে সেই রফিকসহ ১৪ পরিবার পেলো ঢেউটিন ও নগদ টাকা

ঋণের বোঝা সইতে না পেরে অবশেষে মাথাগুজার স্থান বসতঘরটি বিক্রি করে দিল রফিক। তারপর ঝড় বৃষ্টির হাত থেকে বাঁচতে শিশু বাচ্চা ও পরিবার নিয়ে বসবাস শুরু করে ত্রিপলের নিচে। ত্রিপল টানিয়ে দীর্ঘ ৯ মাস যাবৎ বসবাস করছে রফিক। হাজীগঞ্জ উপজেলার ৯ নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা রফিক।

দুইটি শিশু সন্তান নিয়ে ত্রিপলের নিচে বসবাস করার খবর পপুলার বিডিনিউজে প্রকাশিত হয়। পরে স্থানীয় জাতীয় পার্টির নেতা জহির, স্থানিয় বাসিন্দা ফারুক ১ বান টিন ও কিছু নগদটাকা শুকনো খাবার বিতরণ করেন। পরে স্থানীয় সাংসদ মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম তাকে ঘর করে দেয়ার আস্বাস দেন। এ সময় তিনি তাঁর প্রতিনিধি দিয়ে খোঁজ খবর নেন।

এদিকে এ মুহুর্তে খ শ্রেণীর সুবিধাভোগীদের ঘর দিতে বিলম্ব হওয়ায় তাদেরকে দুইবান টীন ও নগদ ৬ হাজার টাকা করে প্রদান করা হয়। শনিবার সকালে মোহাম্মদপুর গ্রামের ফরাজী বাড়ির রফিকসহ ১৪ পরিবারের মাঝে টিন ও নগদ টাকা প্রদান করেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার।

বিজ্ঞাপন

টীন টাকা প্রাপ্তরা হলেন, হাজীগঞ্জ উপজেলার টোড়াগড় গ্রামের আলী হোসেনের মেয়ে নুরজাহান, নাটেহরা গ্রামের আকমত আলীর ছেলে মমিন হোসেন, পিরোজ পুর গ্রামের আলী মোল্লার স্ত্রী আমেনা বেগম, মকিমাবাদ গ্রামের মৃত আবদুল মতিনের ছেলে আবদুস সবু, পশ্চিম হাটিলা গ্রামের মনির হোসেনের স্ত্রী জাহেদা বেগম, টোড়াগড় গ্রামের অলুর মেয়ে পেয়ারা, ছয়ছিলা গ্রামের আহম্মদ আলীর ছেলে মোতালেব, কংগাইস গ্রামের সোহেলের স্ত্রী সালমা বেগম, পশ্চিম হাটিলা গ্রামের আজিজ মিয়ার স্ত্রী ফাতেমা, এনায়েতপুর গ্রামের জাব্বারের স্ত্রী পেয়ারা, বলাখাল গ্রামের হাকিম মিয়ার মেয়ে জাকিয়া বেগম, হরিপুর গ্রামের মধুদাসের স্ত্রী শ্বরসতি, টোড়াগড় গ্রামের স্বামী পরিক্ত্যক্তা পারভিন বেগম।
যাদের জায়গা আছে ঘর নেই, তাদের মাঝে এসব টিন ও নগদ টাকা প্রদান করা হয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা