চাঁদপুরে করোনা: একদিনে শনাক্ত ৪০, মৃত্যু এক

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ জুন ২৭, ২০২১ | ৯:৫৯
Link Copied Successfully!
করোনা

করোনায় আক্রান্ত হয়ে চাঁদপুরে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১২৬ জনে।

এ ছাড়া নতুন করে জেলায় আরও ৪০ জনের শরীরে করোনা আক্রান্ত হয়েছেন। এ নিয়ে সেখানে করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ২৭২ জনে।

শনিবার চাঁদপুরে করোনায় আক্রান্ত হয়ে যার মৃত্যু হয়েছে তার নাম রোকেয়া বেগম (৫৫)। তার বাড়ি ফরিদগঞ্জ উপজেলার আলোনিয়া গ্রামে। চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তির কয়েক ঘণ্টার মধ্যে তার মৃত্যু হয়। বিষয়টি হাসপাতালের করোনা ফোকাল পার্সন ডা. সুজাউদ্দৌলা রুবেল নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

সিভিল সার্জন অফিস সূত্র জানায়, নতুন করে করোনায় আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলার ১৯ জন, মতলব দক্ষিণের ২ , শাহরাস্তির ৭ জন, হাজীগঞ্জের ২ জন, ফরিদগঞ্জের ৪ জন, হাইমচরের ৪ জন, কচুয়ার ২ জন রয়েছেন। শনাক্তের হার ৪৫%। একই দিনে ২৪ জনকে করোনামুক্ত ঘোষণা করা হয়েছে।

সিভিল সার্জন ডা. শাখাওয়াত উল্লাহ জানায়, জেলায় ১৪৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। রাতে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী ৪০ জনের করোনা পজিটিভ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা