কচুয়ার শিমুলতলী-বাইছারা সড়কে জনদুর্ভোগ চরমে

Default User
শান্তুু ধর, কচুয়া
আপডেটঃ জুন ১৯, ২০২১ | ৯:৫৩
Link Copied Successfully!

কচুয়া উপজেলার চাংপুর শিমুলতলী (তেগুরিয়া) বিতারা-বাইছারা প্রায় ৬ কি.মি সড়কের বেহাল দশায় পরিণত হয়েছে। সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় যান চলাচলে ভোগান্তি চরমে পৌছেছে। বর্ষার বৃষ্টির পানি সড়কের বিভিন্ন স্থানে জমে খনা খন্দের সৃষ্টি হয়েছে।

ফলে যানবাহন চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে ভূক্তভোগী যাত্রীদের।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ২০১৫ সালের ২৮ মার্চ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি প্রায় ৬ বছর পূর্বে সড়কটি সংস্কার কাজের উদ্বোধন করেন। পরবর্তীতে সংস্কার না হওয়ায় বর্তমানে সড়কটিতে বৃষ্টির পানি ঝমে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে ভূক্তভোগী যাত্রীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।স্থানীয় অভয়পাড়া গ্রামের অধিবাসী হাজী শাহজাহান জানান, এ অঞ্চলের ২০ গ্রামের হাজারো মানুষের চলাচলের ভরসা, এ সড়ক ছাড়া বিকল্প কোন সড়ক নেই। সাধারণ ব্যবসায়ীরা পণ্য আমদানী করতে, বিভিন্ন কলেজ, স্কুল, মাদ্রাসা ও বাজারে যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হয়। স্থানীয় লোকজন জানান, কয়েক বছর আগে রাস্তাটি সংস্কার করা হলেও ঠিকাদার নিন্মমানের কাজ করায় ক’বছর যেতে না যেতেই বেহাল দশায় পরিণত হয়।বর্তমানে সড়কটির বেহাল দশা হওয়ার কারণে দ্রুত সংস্কারের জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী ।

বিজ্ঞাপন

এ ব্যাপারে কচুয়া উপজেলা প্রকৌশল কর্মকর্তা সৈয়দ মো. জাকির হোসেন বলেন, তেগুরিয়া চাংপুর-বিতারা-বাইছারা সড়কের সংস্কার কাজের জন্য প্রস্তাবনা দেয়া হয়েছে, অনুমোদন পেলে কাজ শুরু হবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব