অন্ধ আলী আকবরের ঘরের জন্য এক লাখ টাকা দিলেন অস্ট্রেলিয়া প্রবাসী এক দানবীর

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জুন ১২, ২০২১ | ৪:৪৮
Link Copied Successfully!

‘ছিলেন মোয়াজ্জেম, হলেন অন্ধ, প্রয়োজন একটি বসতঘর’- শিরোনামে একটি মানবিক প্রতিবেদন গত ১৪ ফেব্রুয়ারি পপুলার বিডিনিউজে প্রকাশ করা হয়। ওই প্রতিবেদনটি দেখে অস্ট্রেলিয়া প্রবাসী হাজীগঞ্জ পৌরসভার মকিমাবাদ এলাকার কৃতিসন্তান নাম প্রকাশে অনিচ্ছুক এক দানবীর সেই অন্ধ আলী আকবরের ঘরের জন্য এক লাখ টাকা প্রদান করেন।

আলী আকবর হাজীগঞ্জ উপজেলার ৫নং সদর ইউনিয়নের মাতৈন পূর্ব পাড়া মিজি বাড়ীর বাসিন্দা।

শুক্রবার আলী আকবরের বাড়িতে গিয়ে তার প্রতিবেশীদের নিয়ে তিন সদস্যের একটি কমিটি করে ওই টাকা হস্তান্তর করা হয়।

বিজ্ঞাপন

ওই সময় পপুলার বিডিনিউজের সম্পাদক মনিরুজ্জামান বাবলু প্রবাসীর অর্থ আলী আকবরের পরিবার ও এলাকার তিনজন সদস্য বিশিষ্ট একটি কমিটি করে এই টাকা প্রদান করেন। তিন সদস্যরা হলেন ৫ নং সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ইউছুফ প্রধানীয়া সুমন ও ইউনিয়ন যুবলীগের সভাপতি ফারুক খান এবং আলী আকবরের মেয়ে শামসুন্নাহার।

আলী আকবর ঘর করার খবর পেয়ে খুশিতে আত্মহারা হয়ে দুই হাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা করেন। তিনি প্রার্থনায় আল্লাহর কাছে ওই অস্ট্রেলিয়া প্রবাসীর জন্য দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন তিনি।

ওইসময় মাতৈন গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন যুবলীগের সভাপতি ফারুক খান পপুলার বিডিনিউজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, অস্ট্রেলিয়া প্রবাসীর কাছে আমরা মাতৈনবাসী কৃতজ্ঞ হয়ে রইলাম।

বিজ্ঞাপন

ওই সময় ঘর নির্মাণের আহবায়ক ইউছুফ প্রধানীয়া সুমন এমন মানবিক কাজের দায়িত্ব পাওয়ায় নিজেকে গর্বিত মনে করে জানান, ঈদুল আযহার মধ্যে ঈদের খুশিতে এই অন্ধ আলী আকবরের নতুন ঘরে কাজ শেষ করবে। এছাড়াও তিনি অস্ট্রেলিয়াপ্রবাসী নাম প্রকাশে অনিচ্ছুক ওই দানবীরের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তিনি যেন দেশে আসলে এই আলী আকবরের নতুন ঘরটি একবারের জন্য পরিদর্শন করেন।’

এদিকে অন্ধ আলী আকবরকে এক লাখ টাকা প্রদানকারী পপুলার বিডিনিউজকে জানিয়েছেন তার নাম যেন প্রকাশ করা না হয়। প্রতিবেদনটি দেখে তার কাছে খুবই খারাপ লেগেছে। এই অস্ট্রেলিয়া প্রবাসী হাজীগঞ্জ পৌরসভায় সমাজের বিভিন্ন ক্ষেত্রে মানবিক সহযোগিতা করে আসছেন।

পপুলার বিডিনিউজের প্রকাশক মেহেদী হাছান ফিরোজ বলেন, এক লাখ টাকায় দেয়া অস্ট্রেলিয়া প্রবাসীর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, মানবিক সেবা হোক পপুলার বিডিনিউজের প্রতিটি প্রতিবেদন। মাল্টিমিডিয়ার এই নিউজ পোর্টালটি সবসময় মানবিক কাজগুলোকে গুরুত্ব দিয়ে আসবে। সেই লক্ষ্যে সবার দোয়া ও পরামর্শ কামনা করেন তিনি।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব