
হাজীগঞ্জে দাফনকারী ও সাংবাদিকদের মাঝে পিপিই দিলেন সিটু ও রফিক
Link Copied Successfully!


হাজীগঞ্জ উপজেলায় করোনা বা করোনা উপসর্গে মৃতদের দাফন কাজে অংশ নেয়া নেতৃবৃন্দ ও পপুলার বিডিনিউজ পরিবারকে পিপিই প্রদান করেন দুই বন্ধু।
তারা হলেন ইন্ডিয়ান মিক্স ওয়েল অটো ব্রিকস মেশিনারি ইন্ডাস্ট্রি লিমিটেডের ডিরেক্টর দ্বীন মোহাম্মদ সিটু ও ইতালী প্রবাসী মো. রফিকুল ইসলাম রফিক।


গত শুক্রবার ও শনিবার তাদের পক্ষে পিপিই গুলো বিতরণ করেন পপুলার বিডিনিউজ ডটকমের এডিটর ইন চিফ মনিরুজ্জামান বাবলু।

দাফনকারী দলের সদস্য শিক্ষক শরীফুল হাসানের কাছে ১০টি পিপিই এবং পপুলার বিডিনিউজ পরিবার এবং অন্যান্য সাংবাদিকদের মাঝে ১০টি পিপিই প্রদান করা হয়।



























