
কোভ্যাক্স থেকে ১০ লাখ অ্যাস্ট্রাজেনেকা টিকা পাচ্ছে বাংলাদেশ
Link Copied Successfully!


ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে আজ শুক্রবার পাঠানো এক বার্তায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনকে উদ্ধৃত করে জানানো হয়েছে, কোভ্যাক্স কর্মসূচি থেকে ১০ লাখ ৮০০ ডোজ অ্যাস্ট্রাজেনেকা টিকা পেতে যাচ্ছে বাংলাদেশ।
তবে কবে নাগাদ এ টিকা বাংলাদেশের হাতে আসবে কিংবা কীভাবে বাংলাদেশ এটি সংগ্রহ করতে পারবে – তা নিশ্চিত করা হয়নি।


যদি এ টিকা আসে তাহলে বাংলাদেশে করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ নিয়ে যাদের দ্বিতীয় ডোজ দেয়া যাচ্ছে না – তাদের সমস্যার সমাধান হবে আশা করা হচ্ছে।
কর্মকর্তারা অবশ্য জানিয়েছেন, প্রথম ডোজ পেয়ে দ্বিতীয় ডোজ পাননি এমন ব্যক্তির সংখ্যা ১৪ লাখ।
সূত্র:বিবিসি বাংলা
H/N




























