চাঁদপুরে লোড শেডিংয়ে অতিষ্ঠ শহরবাসী

Default User
কবির হোসেন মিজি
আপডেটঃ জুন ৭, ২০২০ | ৫:২৮
Link Copied Successfully!

চাঁদপুরে বিদ্যুৎতের অতিরিক্ত লোড শেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছে শহরবাসি। অকারনে অকারনে ক্ষনে ক্ষনে বিদ্যুৎ বিছিন্ন করছেন কর্তপক্ষ। এ কারনে সীমাহীন দুর্ভোগের শিকার হয়ে হয়রানিতে ভোগছেন ভুক্তভোগী গ্রাহকগন।

গত কয়েক দিন ধরে দেখা গেছে চাঁদপুর পৌরসভাধীন শহরের বেশ কয়েকটি এলাকায় প্রতিদিন সকাল থেকে শুরু করে দিন এবং রাত পর্যন্ত বিভিন্ন সময়ে নিয়মিত ১০/১২ বার বিদ্যুৎত লোড শেডিং করছেন। বিশেষ করে পবিত্র ঈদুল ফিতরের দিন থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত বিদ্যুৎ বিভাগের এ অনিয়মটি বেড়ে যায়। তারা কোন ঝড়, বৃষ্টি কিংবা বড় ধরনের কোন কারন ছাড়াই প্রতিদিন নিয়মিত ১০ থেকে ১২ বার বিদ্যুৎ বিছিন্ন করছেন। এছাড়া দেখা গেছে প্রাকৃতিক কারনে আকাশ একটু মেঘলা হলে কিংবা সামন্য কয়েকটি বৃষ্টির ফোঁটা পড়তে না পড়তেই ঘরের বিদ্যুৎ বিছিন্ন হয়ে যায়।


চাঁদপুর শহরের বঙ্গবন্ধু সড়ক, নাজির পাড়া, মাদরাসা রোড, পাল পাড়া, বট তলা, খান সড়ক, দর্জিঘাট, চেয়ারম্যান ঘাটা, বাসস্ট্যান্ট, মিশন রোড সহ শহরের বেশ কয়েকটি এলাকার বাসিন্দা আবুল খায়ের, জুলাস মিজি, আনোয়ার বেপারী, নান্নু মিয়া, নবীর হোসেন, দেলোয়ার খান সহ একাধিক ব্যাক্তিরা অভিযোগ করে বলেন, গত সপ্তাহের বেশি সময় ধরে বিদ্যুৎ বিভাগ কর্তপক্ষ বিদ্যুৎতে সীমাহীন লোড শেডিং করছেন। বড় ধরনের কোন কারন ছাড়াই তারা ক্ষনে ক্ষনে বিদ্যুৎ নিয়ে যাচ্ছেন। প্রতিদিন কম করে হলেও অন্তত ১০/১২ বার বিদ্যুৎ নেয়া হচ্ছে। তারা অভিযোগ করে আরো বলেন, দেখা গেছে সকাল ৬/৭ টার দিকে যদি একবার বিদ্যুৎ নিয়ে যায়, প্রায় দেড় দুই ঘন্টা পর সেই বিদ্যুৎ দিলেও তার আধাঘন্টা কি এক ঘন্টা পর আবার নিয়ে যান। আবার দেখা গেছে দিন এবং রাতের বিভিন্ন সময় আধাঘন্টা অথবা ১০/ ৫ মিনিট পর পর বিদ্যুৎ নেন। এখন প্রচন্ড গরম মৌসুম। এই সময়ে অনেকেই ফ্যান চালিয়ে থাকেন, এছাড়াও বর্তমানে দেশের করোনা পরিস্থিতিতে অধিকাংশ লোকজন বাসা বাড়িতে সময় কাটান।

অনেক বাসা বাড়িতে বিদ্যুৎ না থাকলে একদিকে যেমন গরমে ভোকান্তিতে পড়তে হয় অন্যদিকে বিভিন্ন বাসা বাড়ি গুলো অন্ধকারে নিমজ্জিত থাকতে হয়। চাঁদপুর বিদ্যুৎ বিভাগের এমন অনিয়মের কারনে হয়রানি এবং চরম দুর্ভোগের শিকার হচ্ছেন শহরবাসি। এমন সীমাহীন হয়রানি থেকে রক্ষা পেতে বিদ্যুৎতের লোড শেডিং থেকে মুক্তি চায় শহরবাসি। এজন্য এবিষয়ে জরুরী ভাবে ব্যবস্থা নেয়ার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন ভুক্তভোগী গ্রাহকরা।

বিজ্ঞাপন

এ বিষয়ে চাঁদপুর বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী এস এম ইকবালের সাথে মুঠোফোনে কথা হলে তিনি প্রথমে বলেন, গাছ পালার কারনেও ঘন, ঘন লোড শেডিং হতে পারে। কিন্তু যখন এ প্রতিবেদক তাঁকে বললেন, এখন তো কোন প্রকার ঝড় বৃষ্টি নেই, তাহলে ঈদের পর থেকে প্রতিদিন ১০/১২ বার বিদ্যুৎ নেয়া হচ্ছে কনো। বিশেষ করে শনিবার সারাদিনও কোন ঝড় বৃষ্টি ছিলোনা, এদিনও সারাদিনে ৭/৮ বার বিদ্যুৎ ছিলোনা। তার কারন কি ? এমন প্রশ্নের জবাবে তিনি কথা এরিয়ে গিয়ে বলেন, কোন সময়টাতে আপনাদের এলাকায় লোড শেডিং হয় তা নির্দিষ্ট করে বললে তখন আমি তা দেখবো। কিন্তু উনাকে পূর্বের সময় গুলো নির্ধারণ করে দেয়ার পরেও তিনি কোন প্রকার গুরত্ব না দিয়ে লাইন কেটে দেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা