পরিবেশ দিবসে চাঁদপুরে টিআইবির আলোচনা সভা

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জুন ৮, ২০২১ | ৯:২২
Link Copied Successfully!

প্রকৃতি সংরক্ষণ করি, প্রজন্মকে সম্পৃক্ত করি” এই শ্লোগানকে সামনে রেখে এবারের বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য বিষয় ” প্রতিবেশ পুনঃরুদ্ধার, হোক সবার অঙ্গীকার “। অন্যদিকে জাতীয় বৃক্ষরোপণ অভিযান ২০২১ সালের প্রতিপাদ্য বিষয় ছিলো “মুজিববর্ষে অঙ্গীকার করি, সোনার বাংলা সবুজ করি”। বিশ্ব পরিবেশ দিবস ২০২১ উপলক্ষে সচেতন নাগরিক কমিটি (সনাক), চাঁদপুরের আয়োজনে  ০৮ জুন ২০২১ ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সনাক সভাপতি শাহানারা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান, অতিরিক্ত জেলা প্রশাসক ও ডিডিএলজি, চাঁদপুর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, চাঁদপুরের সহকারী পরিচালক নাজিম হোসেন শেখ, পুরান বাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন চাঁদপুর জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক রতন কুমার মজুমদার, চাঁদপুর প্রেসক্লাবে সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী। সম্মানীয় অতিথির বক্তব্য রাখেন টিআইবি চট্রগ্রাম ক্লাস্টারের ক্লাস্টার কো-অর্ডিনেটর মোঃ জসীম উদ্দিন।

সনাক সদস্য কাজী শাহাদাতের সঞ্চালনায় দিবসের উপর ধারণাপত্র উপস্থাপন করেন টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর মাসুদ রানা। ধারনাপত্রের উপর মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন, দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, চাঁদপুর পৌরসভার সচিব মোঃ আবুল কালাম, সনাক সদস্য অধ্যক্ষ মোঃ মোশারেফ হোসেন, সনাকের সহ-সভাপতি সবিতা বিশ্বাস। স্বজন গ্রুপের সহ-সমন্বয়কারী রুমা সরকার, স্বজন গ্রুপের সদস্য কামরুজ্জামান টুটুল, ইয়েসের দলনেতা মারজাহান আক্তার, ইয়েস সদস্য দীন মোহাম্মদ দিলরাজ, মৈশাদী ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আবু বকর মানিক।

বিজ্ঞাপন

টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর মাসুদ রানার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, সনাকের সহ-সভাপতি ডাঃ পীযূষ কান্তি বড়ুয়া। এছাড়াও উপস্থিত ছিলেন, সাংবাদিকবৃন্দ, সুশীল সমাজের নের্তৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ, সনাক-স্বজন-ইয়েস-ইয়েস ফ্রেন্ডস গ্রুপের সদস্যবৃন্দ ও টিআইবি কর্মীবৃন্দ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা