ট্রেনে উঠতে গিয়ে লুঙ্গি আটকে মৃত্যু

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জুন ৮, ২০২১ | ১:৪১
Link Copied Successfully!
ট্রেনে কাটা পড়ে মৃত্যু

চলন্ত ট্রেনে উঠতে গিয়ে তার নিচে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ৭ জুন সোমবার রাত ১০ টার দিকে চাঁদপুর শহরের রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। তার আনুমানিক বয়স (৫৫) হবে। তবে ওই অজ্ঞাত বৃদ্ধের কোন নাম পরিচয় পাওয়া যায়নি।  সোমবার রাত পৌনে দশটার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা আন্তঃনগর মেঘনা এক্সপ্রেস চাঁদপুর রেলওয়ে স্টেশন থামেন। যাত্রী নামিয়ে সেখান থেকে ছাড়ার সময় ওই অজ্ঞাত বৃদ্ধকে দৌড়ে ট্রেনের বগিতে উঠার জন্য চেষ্টা করতে দেখেন।

ট্রেন ছেড়ে দেয়ায় অনেকটা চলন্ত অবস্থায়  অসাবধানতাবশত ট্রেনের পাদানিতে তার লুঙ্গি আটকে সে ট্রেনের নিচে পড়ে যায়। এতে তার দুটি পা কাটা পড়ে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়ে  রক্তাক্ত জখম হয়ে পড়েন।

পরে প্রত্যক্ষদর্শীরা তাকে তাৎক্ষণিক সেখান থেকে উদ্ধার করে  চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

চাঁদপুর রেলওয়ে থানার অফিসার ইনর্চাজ মুরাদ উল্যাহ বাহার জানান, আমরা লাশের সুরতহাল তৈরি করে পোস্টমর্টেমের জন্য মর্গে পাঠিয়েছি। একটি অপমৃত্যু মামলা হয়েছে। তবে এখনো তার পরিচয় সনাক্ত করা যায়নি।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা