
চাঁদপুরে ঐতিহাসিক মুল্লুক চলো আন্দোলন এবং চা শ্রমিকদের স্মরণে একটি স্মৃতিস্তম্ভ করা হবে’


২০ মে ঐতিহাসিক ‘মুল্লুক চলো’ আন্দোলন এবং চাঁদপুরে চা শ্রমিক গণহত্যার শতবর্ষ উপলক্ষে সাহিত্য মঞ্চ এবং বিশ্ববিদ্যালয় চা ছাত্র সংসদের যৌথ আয়োজনে অনলাইনে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২০ মে বৃহস্পতিবার রাত ৯টায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।
আলোচক হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান, চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী, গবেষক, প্রাবন্ধিক ও শিক্ষাবিদ ড. সরকার আব্দুল মান্নান, লেখক ও অনুবাদক মাইনুল ইসলাম মানিক, বিশ্ববিদ্যালয় চা ছাত্র সংসদের উপদেষ্টা মোহন রবিদাস।


অনুষ্ঠান সঞ্চালনা করেন লেখক ও গল্পকার এবং সাহিত্য মঞ্চের সাধারণ সম্পাদক আশিক বিন রহিম।

























