
অবশেষে বন্ধ হচ্ছে অনেক স্মৃতির ইন্টারনেট এক্সপ্লোরার
Link Copied Successfully!

উইন্ডোজ অপারেটিং সিস্টেমে ২৫ বছর ব্যবহারের পর বন্ধ করে দেওয়া হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার। ২০২২ সালের ১৫ জুন থেকে ওয়েব ব্রাউজারটি সাধারণ ব্যবহারকারীরা আর ব্যবহার করতে পারবেন না বলে জানিয়েছে মাইক্রোসফট। প্রতিষ্ঠানটির নতুন ব্রাউজার ‘এজ’ এরই মধ্যে সে জায়গা নিয়ে নিয়েছে।
‘সবচেয়ে বেশি ব্যবহৃত ওয়েব ব্রাউজার হলো ইন্টারনেট এক্সপ্লোরার, তবে অন্য ব্রাউজার ডাউনলোড করার জন্য।’ এমন একটি কৌতুক একসময় প্রায়ই দেখা যেত। অর্থাৎ ক্রোম-ফায়ারফক্স নামানো ছাড়া ইন্টারনেট এক্সপ্লোরারের আর কোনো কাজ নেই। সে কথা একদম মিথ্যা নয়।
সূত্র: প্রথম আলো


H/N




























