
বিক্ষোভে পুলিশের রাবার বুলেট, আহত ২৭
Link Copied Successfully!


গাজীপুরের টঙ্গীর মিলগেট এলাকায় একটি পোশাক কারখানায় ঈদের ছুটি বৃদ্ধির দাবিতে শ্রমিক বিক্ষোভের সময় সংঘর্ষে পুলিশসহ ২৭ জন আহত হয়েছেন।
সরকারি নির্ধারিত ৩ দিনের ঈদের ছুটি ১০ দিন করার দাবিতে সোমবার বেলা ১১টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ শ্রমিকরা।
এ সময় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ বাধা দিলে শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ বাধে। এতে কর্মকর্তাসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ছুড়লে বেশ কয়েকজন শ্রমিক গুলিবিদ্ধ হন বলে জানা গেছে।


সূত্র: যুগান্তর
H/N




























