হাজীগঞ্জে মৃতদের পরিবারের প্রতি সাংবাদিক জাকির মজুমদারের সমবেদনা

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জুন ৫, ২০২০ | ২:০৮
Link Copied Successfully!

হাজীগঞ্জে গত তিনদিনে মৃত্যু হওয়া মরহুম পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন সাংবাদিক, কলামিস্ট ও সমাজকর্মী জাকির মজুমদার। তিনি মরহুম পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেত গিয়ে বলেন, জন্মের কারণে মৃত্যু অনিবার্য। কিন্তু প্রিয় জন্মভূমি হাজীগঞ্জ থেকে এমন কিছু ব্যক্তির অনাকাঙ্খিত মৃত্যুর খবর আসছে- যারা এত দ্রুত পৃথিবীর মায়া ত্যাগ করবেন তা কল্পনার বাইরে।

সাংবাদিক, কলামিস্ট ও সমাজকর্মী জাকির মজুমদার।

জাকির মজুমদার শোকবার্তায় উল্লেখ করেন, গত ক’দিনে হাজীগঞ্জ শহর ও শহরতলির কিছু প্রিয়মুখ আমরা হারালাম যা অপ্রত্যাশিত। তাদের এই অনাকাঙ্খিত মৃত্যুতে আমি শোকাহত। আল্লাহ তাদের সকলকে জান্নাতের উঁচু মাকাম দান করুন।

তিনি বলেন, সর্বশেষ শুক্রবার মৃত্যুর মিছিলে যোগ দিলেন হাজীগঞ্জ শহরের ব্যবসায়ী ও যুবদল নেতা আবদুল আউয়াল সর্দার, টোরাগড় গ্রামের প্রবীণ ব্যক্তি নুরুল ইসলাম মজুমদার। এর আগে মারা গেলেন আবুল কাশেম কাশারি, বই ব্যবসায়ী আবদুল কাদের পাটোয়ারী, রাজনীতিক আমিন ভূঁইয়া, মাছ ব্যবসায়ী মোস্তফা কামাল এবং এক বিএনপি নেতার ২০ বছর বয়সি কন্যা। এদের কেউ করোনায় ও কেউ করোনা উপসর্গ নিয়ে এবং কেউ হঠাৎ মৃত্যুকে বরণ করলেন।
মহান আল্লাহ সোবাহানাহু তাআলার কাছে প্রার্থনা, তিনি মরহুমদের পার্থিব জীবনের সকল ভুলকে মার্জনা করে তাদের জান্নাত নসীব করুক।

একই সঙ্গে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা। আল্লাহর কাছে আরও প্রার্থনা জানাই তিনি যেন শোক সন্তপ্ত পরিবারকে ধৈর্য ধরার তৌফিক দান করেন।
জাকির মজুমদার তার এই শোকবার্তায় বলেন- ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের প্রতি আহ্বান জানাবো, আসুন বৈশ্বিক এই করোনা দুর্যোগে আমরা পরস্পরের প্রতি মানবিক হই। আত্মকেন্দ্রিকতামুক্ত হয়ে প্রতিবেশি, পরিবেশ ও প্রতিবেশের প্রতি যত্নশীল হই। সাহায্য ও সহানুভুতি এবং সহযোগিতার হাত বাড়াই।

বিজ্ঞাপন

সর্বপরি মহান সৃষ্টিকর্তা আল্লাহ সোবাহানাহু তাআলার হুকুম ও রাসুল (সা.) আদর্শ অনুসরণে আন্তরিক হই। আল্লাহ আমাদের সবাইকে সুস্থতার নেয়ামত দান করুন এবং কল্যাণময় জীবন গঠনের তৌফিক দান করুন- আমিন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা