
সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিহত
Link Copied Successfully!


সিলেট নগরের সুবিদবাজার এলাকায় ট্রাকের চাপায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র নিহত হয়েছেন। বুধবার রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ছাত্রের নাম মো. সাব্বির। তিনি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রথম বর্ষের ছাত্র। তাঁর বাড়ি নড়াইলে।
পুলিশ সূত্রে জানা গেছে, সিলেট-সুনামগঞ্জ সড়কের সুবিদবাজার এলাকার একটি মসজিদ থেকে নামাজ শেষে মোটরসাইকেলে করে আখালিয়া এলাকার নিজ মেসে ফিরছিলেন সাব্বির। এ সময় পাথরবোঝাই একটি ট্রাক পেছন দিক দিয়ে তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। ঘটনার পরপরই বিক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করেন। পরে আধা ঘণ্টা পর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সূত্র:প্রথম আলো


H/N



























