কচুয়ার গোহট উত্তর ইউনিয়নে ইফতার ও দোয়া মিলাদ

Default User
শান্ত ধর, কচুয়া
আপডেটঃ মে ৪, ২০২১ | ৯:৪৮
Link Copied Successfully!

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আলহাজ¦ মো. গোলাম হোসেনের উদ্যোগে কচুয়া উপজেলার ১০নং গোহট উত্তর ইউনিয়নের তালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের সন্মানে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে অনুষ্ঠিত এ ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় বন ও পরিবেশ উপ-কমিটির সদস্য ও কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান (সাময়িক বরখাস্ত হওয়া) মো. শাহজাহান শিশির।

এসময় উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মো. শাহজালাল প্রধান জালাল,জেলা পরিষদ সদস্য জোবায়ের হোসেন,পৌর কাউন্সিলর কামাল হোসেন অন্তর,আবুল খায়ের রুমি,সাবেক কাউন্সিলর শরীফ আহমেদ মিঞা, ১১নং গোহট দক্ষিন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সেলিম হোসেন, গোহট উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. শাহজাহান প্রধানীয়া,উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম রাজু,ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মনির হোসেন,ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক ওসমান গনি চৌধুরী পলাম,কড়ইয়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক তারেক শাম্স মিঠু,উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক এসএম জাকির হোসেন সবুজ,ছাত্রলীগ নেতা জাহিদুল ইসলাম রাশেদ,নেয়ামত হোসেন,মোহাম্মদ হোসাইনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

পরে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি ও এনবিআরের সাবেক চেয়ারম্যান আলহাজ¦ মো. গোলাম হোসেনের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন

H/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব