মাস্ক না পরলে দোকান বন্ধের নির্দেশ – অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ

Default User
মজিব পাটোয়ারী
আপডেটঃ মে ৩, ২০২১ | ৩:২৯
Link Copied Successfully!

করোনা সংক্রমণ প্রতিরোধে দোকানপাট এবং শপিংমলসহ সব ধরণের কেনাকাটার ক্ষেত্রে অবশ্যই মাস্ক পরিধান এবং অন্যান্য স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ ও হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ।

সোমবার সকালে করোনা ভাইরাস সংক্রমণের বিস্তার রোধে করণীয় সম্পর্কে হাজীগঞ্জ বাজারের রয়েল মার্কেট, কাপড়িয়া পট্টি, টাওয়ার মার্কেট, হকার্স মার্কেট সহ বিভিন্ন অলিগলি ঘুরে সকল ব্যবসায়ীদেরকে আহবান জানান তিনি। এবং যাদের মুখে মাস্ক নেই তাদের ডেকে এনে মাস্ক পরিয়ে দেন।

তিনি বলেন, কেনাকাটার ক্ষেত্রে দোকানদার এবং ক্রেতা উভয়কে অবশ্যই মাস্ক পরতে হবে। দোকান বা শপিংমলের প্রবেশপথে স্যানিটাইজার বা হাত ধোয়ার ব্যবস্থা রাখতে হবে। শপিংমলে প্রবেশকালে অবশ্যই শরীরের তাপমাত্রা পরীক্ষা করতে হবে। সামাজিক দূরত্ব বজায় রাখা নিশ্চিত করতে একসঙ্গে কোনো দোকানে বেশি লোকের প্রবেশ নিরুৎসাহিত করতে হবে। বড় বড় দোকানের ক্ষেত্রে ক্রেতার অবস্থান গোল চিহ্ন দিয়ে নির্দিষ্ট করে রাখতে হবে। ঈদুল ফিতরকে সামনে রেখে হাজীগঞ্জের সকল দোকানপাট ও শপিংমলে স্বাস্থ্য সুরক্ষা মেনে ক্রয়-বিক্রয় করার জন্য ব্যবসায়ী, দোকান মালিক এবং ক্রেতা সাধারণের প্রতি অনুরোধ জানান তিনি।

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, যদি কেউ সরকারি আইন অমান্য করে ব্যবসায় পরিচালনা করে তাদের দোকান বন্ধ করে দেয়া হবে। এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। চলমান করোনাকালে জীবন চালাতে হবে, আবার জীবিকাও চালাতে হবে। এর মধ্যে সমন্বয় করে আমাদের চলতে হবে বলেও জানান তিনি।

ওইসময় হাজীগঞ্জ থানার ওসি তদন্ত ইব্রাহিম খলিল, সেকেন্ড অফিসার মোশাররফ হোসেন, এসআই জয়নাল, এসআই ইউনুস, এএসআই নাজিম ও হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মহিউদ্দিন আল-আজাদ, সাধারণ সম্পাদক এনায়েত মজুমদার সহ অন্যন্যারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব