
শপিংমল দোকান খোলা থাকবে সকাল ১০টা থেকে রাত ৮টা
Link Copied Successfully!


করোনা সংক্রমণ রোধে চলমান কঠোর লকডাউনের বিধি-নিষেধের মেয়াদ এক সপ্তাহ বাড়িয়েছে সরকার। আগামী ৫ মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়িয়ে বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব রেজাউল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, লকডাউনে স্বাস্থ্যবিধি মেনে দোকান ও শপিংমল সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।
https://youtu.be/yWtL95Q0G5E
এছাড়া আগের মতো জরুরি সেবা দানকারী প্রতিষ্ঠান ছাড়া যথারীতি সরকারি-বেসরকারি অফিস, গণপরিবহন বন্ধ থাকবে। খোলা থাকবে শিল্প-কারখানা।
সেই মেয়াদ আজ শেষ হওয়ার কথা ছিল। এর আগেই লকডাউন আরেক দফা বাড়িয়ে ৫ মে মধ্যরাত পর্যন্ত করা হয়েছে।


সূত্র:যুগান্তর
H/N



























