POPULAR BD NEWS
Popular BD News Logo

শপিংমল দোকান খোলা থাকবে সকাল ১০টা থেকে রাত ৮টা

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২১ | সময়: ২:০৩ অপরাহ্ণ

করোনা সংক্রমণ রোধে চলমান কঠোর লকডাউনের বিধি-নিষেধের মেয়াদ এক সপ্তাহ বাড়িয়েছে সরকার।  আগামী ৫ মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়িয়ে বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব রেজাউল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, লকডাউনে স্বাস্থ্যবিধি মেনে দোকান ও শপিংমল সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।
https://youtu.be/yWtL95Q0G5E

এছাড়া আগের মতো জরুরি সেবা দানকারী প্রতিষ্ঠান ছাড়া যথারীতি সরকারি-বেসরকারি অফিস, গণপরিবহন বন্ধ থাকবে। খোলা থাকবে শিল্প-কারখানা।

সেই মেয়াদ আজ শেষ হওয়ার কথা ছিল। এর আগেই লকডাউন  আরেক দফা বাড়িয়ে ৫ মে মধ্যরাত পর্যন্ত করা হয়েছে।

সূত্র:যুগান্তর

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন