দীর্ঘ ২৯ বছর পর মাসুদ ফিরে পেলো পরিবার

Default User
মনিরা আক্তার মনি
আপডেটঃ এপ্রিল ২৫, ২০২১ | ৬:১২
Link Copied Successfully!

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দেওয়ানজীকান্দি গ্রামের বাচ্চু মোল্লার বড় ছেলে মাসুদ। ১৯৯০ কিংবা ১৯৯১ সালে দিকে তার চাচা খোরশেদ মোল্লা সাথে ঢাকা মুগদা পাড়ায় বেড়াতে আসে।


ঢাকা আসার একদিন পর চাচাতো ভাই বোনদের সাথে রাস্তায় খেলতে খেলতে হারিয়ে যায় মাসুদ। ৫/৬ বছরের মাসুদ তখন অনেক খুঁজেও নিজের চাচার বাসা আর চিনতে পারেনি। পরিবারের কতো আহাজারি তখন কার সময় সকল পত্রিকায় হারানো বিজ্ঞপ্তি দিয়েও, ঢাকা শহরের বিভিন্ন স্থানে মাইকিং করেও খোঁজ মিলেনি মাসুদের।

দীর্ঘ তিন দশক পুত্র শোকে ভুগে পরিবারটি। কিন্তু দীর্ঘ তিন দশক পর হারানো সূর্য আবার খুঁজে পাবে কে জানতো। কিছু দিন আগে আর.জে কিবরিয়ার ব্যাক্তিগত ইউটিউব চ্যালেন থেকে প্রকাশিত “আপন ঠিকানা” নামক একটি অনুষ্ঠানে নিজের আপন ঠিকানা খুঁজতে আসে মাসুদ। সেখানে এসে নিজের হারিয়ে যাওয়া অতীতের স্মৃতি যতটুকুু মনেছিলো তা তুলে ধরে।

বিজ্ঞাপন

৫/৬ বছরের বাচ্চা মাসুদ কিছু স্মৃতি মনে রাখতে পারলেও, মনে রাখতে পারে নি নিজের জন্ম স্থান চাঁদপুর এর কথা । হারিয়ে যাওয়া পর সে এতটুকু ই বলতে পেরেছিলো যে তার গ্রামের বাড়ি কুষ্টিয়া, এবং সে চাচার সাথে লঞ্চে করে ঢাকা এসেছে। এর পর হারিয়ে যায় পরিবার থেকে ২৯ টি বছর।

আরজে কিবরিয়ার অনুষ্ঠান “আপন ঠিকানা” ১৬ নাম্বার এপিসোড প্রকাশিত মাসুদের পরিবার হারানোর কথা বলে। পরে তা জানতে পারে মাসুদের পরিবার। আরো জানা যায় যে, মাসুদ যে মা,বাবার কাছে এই দীর্ঘ ২৯ বছর পর্যন্ত থেকেছে যাদের কাছে বড় হয়েছে তার সেই মা, বাবা কেউ ই বেঁচে নেই।

অনুষ্ঠানটি দেখার পর নানা মাধ্যমে মাসুদের পরিবার যোগাযোগ করে,আরজে কিবরিয়া এবং মাসুদের সাথে। অবশেষে আর.জে কিবরিয়ার স্টুডিও তে মাসুদের সাথে তার পরিবারের মিল ঘটিয়ে দেয় আরজে কিবরিয়া। যদিও অনেক প্রমাণ বা তথ্যাদি হাতে পেয়েই সে গত শনিবার (২৩ এপ্রিল ২০২১) দীর্ঘ ২৯ বছর পর পরিবারের কাছে মাসুদের পরিচয় করিয়ে দেয়। মাসুদের জীবনের হারিয়ে যাওয়া ঠিকানা বুঝিয়ে দেয়।

বিজ্ঞাপন

দীর্ঘ ২৯ বছর পর নিজের ছেলে কে পেয়ে আবেগে আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পরে মাসুদের মা বাবা। দীর্ঘ ২৯ বছর পর হারানো ছেলেকে পেয়ে অনেক খুশি মাসুদের পরিবার। যা ভাষায় প্রকাশ করা যাবে নাহ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা