সেতু নির্মাণ না করেই টাকা আত্মসাতের অভিযোগ

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ এপ্রিল ২৫, ২০২১ | ২:১৩
Link Copied Successfully!

সেতু নির্মাণ না করেই টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠেছে ময়মনসিংহের তারাকান্দার বানিহালা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারমানের বিরুদ্ধে। এ বিষয়ে এলাকাবাসীর পক্ষ থেকে উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, বানিহালা ইউনিয়নের নলচাপড়া গ্রামের বড়বিলা বিলের মাঝখান দিয়ে গেছে একটি সড়ক। সেখানে সেতু নির্মাণের জন্য ২০১৯-২০২০ অর্থবছরে ১ লাখ ৬০ হাজার টাকার সরকারি বরাদ্দ আসে। সেতু নির্মাণ প্রকল্পের সভাপতি করা হয় ৮ নম্বর ওয়ার্ডের সদস্য ছায়াদুল হককে। কিন্তু প্রকল্প সভাপতিকে না জানিয়ে ইউপি চেয়ারম্যান আবুল হাসনাত টাকা তুলে নেন।

এলাকাবাসীর পক্ষ থেকে টেংগুলিয়াকান্দা গ্রামের বাসিন্দা শফিকুল ইসলাম ১২ মার্চ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেন। ইউএনও জান্নাতুল ফেরদৌস বলেন, একজন কর্মকর্তাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। কাল (আজ) রোববার প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন

সূত্র:প্রথম আলো

H/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা