দ্বিগুণ ভাড়ায় কারখানায় যাচ্ছেন শ্রমিকরা

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ এপ্রিল ১৫, ২০২১ | ৩:১৩
Link Copied Successfully!

সারা দেশে সরকারের বেঁধে দেওয়া কঠোর বিধিনিষেধের দ্বিতীয় দিন চলছে। সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে দেশের পোশাক কারখানা খোলা রয়েছে। তবে শর্তানুযায়ী পোশাক কারখানা শ্রমিকদের পরিবহনের ব্যবস্থা করার কথা থাকলেও তা বাস্তবায়নে অনেকটাই উদাসীন ছিল মালিকপক্ষ।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সকালে রাজধানীর বিভিন্ন পোশাক কারখানা কর্মীদের পায়ে হেঁটে কর্মস্থলে যেতে দেখা গেছে। অনেকে দ্বিগুণ ভাড়ায় পরিবহন নিয়ে কর্মস্থলে যাচ্ছেন। তবে বেশির ভাগ পোশাক কারখানাই শ্রমিক পরিবহনের ব্যবস্থা না করায় চরম ভোগান্তিতে পড়েছেন শ্রমিকরা।

বাড্ডা এলাকায় একটি পোশাক কারখানায় কর্মী তুহিন বলেন, “কারখানা থেকে কোনো ব্যবস্থা করে নাই। হেঁটে যাচ্ছি। রিকশায় গেলে অনেক ভাড়া দিতে হবে। বেতন কত পাই, এত ভাড়া কেমনে দিমু।”

সারিবদ্ধ হয়ে উত্তরায় একটি পোশাক কারখানায় যেতে দেখা গেছে অনেক শ্রমিককে। তারা জানান, মালিকপক্ষ পরিবহন ব্যবস্থার কথা কিছুই জানায়নি। ঈদের আগে কাজের চাপও বেশি। বাড়তি সময়ও থাকতে হচ্ছে অনেককে।

এদিকে শ্রমিকদের মধ্যে মাস্ক পরায়ও উদাসীনতা দেখা গেছে। কেউ কেউ মাস্ক পরলেও অনেকেই মাস্ক ছাড়াই গন্তব্যে রওনা করেছেন। আর সামাজিক দূরত্বও অনেকটাই অবহেলিত।

বিজ্ঞাপন

সূত্র:জাগরণ

H/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব