সারা দেশে সরকারের বেঁধে দেওয়া কঠোর বিধিনিষেধের দ্বিতীয় দিন চলছে। সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে দেশের পোশাক কারখানা খোলা রয়েছে। তবে শর্তানুযায়ী পোশাক কারখানা শ্রমিকদের পরিবহনের ব্যবস্থা করার কথা থাকলেও তা বাস্তবায়নে অনেকটাই উদাসীন ছিল মালিকপক্ষ।
বাড্ডা এলাকায় একটি পোশাক কারখানায় কর্মী তুহিন বলেন, “কারখানা থেকে কোনো ব্যবস্থা করে নাই। হেঁটে যাচ্ছি। রিকশায় গেলে অনেক ভাড়া দিতে হবে। বেতন কত পাই, এত ভাড়া কেমনে দিমু।”
এদিকে শ্রমিকদের মধ্যে মাস্ক পরায়ও উদাসীনতা দেখা গেছে। কেউ কেউ মাস্ক পরলেও অনেকেই মাস্ক ছাড়াই গন্তব্যে রওনা করেছেন। আর সামাজিক দূরত্বও অনেকটাই অবহেলিত।
সূত্র:জাগরণ
H/N