গ্রামে হঠাৎ শিয়ালের হানা, কামড়ে আহত ৫

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ এপ্রিল ১৪, ২০২১ | ২:৩৪
Link Copied Successfully!

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় শিয়ালের কামড়ে পাঁচজন আহত হয়েছেন। এ ছাড়া দুই কৃষকের ১০টি গবাদিপশু শিয়ালের কামড় আহত হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের মেঘারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতে হঠাৎ মেঘারকান্দি গ্রামে কয়েকটি শিয়াল হানা দেয়। রাত আটটার দিকে গ্রামের বাসিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রত্না রানী দাস ঘরের পেছনে টয়লেটে গেলে একটি শিয়াল তাঁর পায়ে কামড় দেয়। এ সময় তাঁর চিৎকারে পরিবারের লোকজন এসে তাঁকে উদ্ধার করেন। এর কিছুক্ষণ পর মেঘারকান্দি গ্রামের কলেজছাত্র কৃষ্ণ দাস (২৪) ও রাজু দাসকে (২২) শিয়াল কামড় দেয়। রাত ১০টার দিকে বাজার থেকে বাড়ি ফেরার পথে ব্যবসায়ী বরুণ দাসকে (৪০) কামড়ায় শিয়াল। আহত পাঁচজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। অন্যদিকে মেঘারকান্দি গ্রামের কৃষক অলস দাস ও প্রসেন দাসের গোয়ালঘরে শিয়াল ঢুকে ১০টি গরুকে কামড় দিয়েছে।

মেঘারকান্দি গ্রামের বাসিন্দা রাজেন্দ্র দাস বলেন, পাগলা শিয়ালের কামড়ে মেঘারকান্দি গ্রামের পাঁচজন আহত হয়েছেন। এ ছাড়া ১০টি গরুকে কামড় দিয়েছে শিয়াল। গ্রামজুড়ে পাগলা শিয়ালের আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে গ্রামবাসী মিলে পাগলা শিয়ালটি মেরে ফেলেছেন।

বিজ্ঞাপন

সূত্র:প্রথম আলো

H/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা