হাজীগঞ্জে ইফতার সামগ্রী পেলেন বিএনপির ছয় শতাধিক নেতা-কর্মী ও অসহায় পরিবার
হাজীগঞ্জ উপজেলা ও পৌরসভা ছাত্রদলের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে হাজীগঞ্জ বিশ্বরোড সংলগ্ন চৌরাস্তা মাঠে ইঞ্জিনিয়ার মমিনুল হকের পক্ষ থেকে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ওইসময় প্রায় ছয় শতাধিক নেতা-কর্মী ও অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।


ইফতার সামগ্রী বিতরণের সার্বিক সহযোগিতা ছিলেন হাজীগঞ্জ পৌরসভা বিএনপি’র কোষাধক্ষ্য মোঃ ফারুক মোল্লা রিপন। উপজেলা ছাত্রদল আহবায়ক মোঃ ফয়সাল হোসাইনের সভাপতিত্বে পৌর ছাত্রদলের ১নং যুগ্ন আহবায়ক সাখাওয়াত হোসেন এর পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম পাটোয়ারী, পৌরসভা বিএনপির সভাপতি নাজমুল আলম চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খোরশেদ আলম ভুট্টু, ছাত্রবিষয়ক সম্পাদক সাইফুল হাসান, উপজেলা যুবদলের আহবায়ক আক্তার হোসেন দুলাল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির সুমন, যুগ্ম আহ্বায়ক সাহিদুল ইসলাম, ইসমাইল হোসেন, পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ নজরুল ইসলাম, বাপ্পী আহমেদ উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মোঃ ইমান হোসেন, পৌরসভা পৌরসভা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মোঃ সোহেল সহ-সভাপতি মোহাম্মদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মারুফ হোসেন লারা, উপজেলা ছাত্রদল সদস্য সচিব মোঃ জুয়েল রানা তালুকদার, যুগ্ম আহ্বায়ক মোর্শেদের আলম হিরা, মাজহারুল ইসলাম,কবির হোসেন রাজু সদস্য বিল্লাল হোসেন মজুমদার, শেখ সাদি, কামাল হোসেন মারুফ, পৌরসভা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ সম্রাট উদ্দিন বোরহান, আবুল হোসেন, ফয়সাল হোসেন ।
উপস্থিত ছিলেন ৫ নং সদর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব সাজ্জাদ হোসেন সোহেল ও ৬ নং বড়কুল ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোঃ মামুন হোসেন। পপুলার বিডিনিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর।