
ঘরে নিয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণ
Link Copied Successfully!


টাঙ্গাইলের মধুপুরে ফুঁসলিয়ে ঘরে নিয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে চানে মুন্সী (৫০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। শিশুটির ফুপু বাদী হয়ে সোমবার সকালে মধুপুর থানায় এ মামলা করেছেন।
চানে মুন্সী গোলাবাড়ী ইউনিয়নের আটাবাড়ী এলাকার মৃত ফয়েজ উদ্দিনের ছেলে।
মামলার বাদী শিশুটির ফুপু জানান, গত এক বছর আগে শিশুটির বাবা ক্যান্সারে মারা গেছেন। মা ঢাকায় গার্মেন্টসে কাজ করেন। শিশুটি দরিদ্র দাদীর বাড়িতে থেকে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করে।
গত শনিবার দুপুরের দিকে চানে মুন্সীর নাতি নাতনির সঙ্গে শিশুটি খেলছিল। এক পর্যায়ে চানে মুন্সী ফুঁসলিয়ে শিশুটিকে নিজ ঘরে নিয়ে ধর্ষণ করে। অসুস্থ হয়ে পড়লেও ভয়ে শিশুটি প্রথমে কিছু বলেনি। কষ্ট বেড়ে গেলে রোববার ফুপুকে সব ঘটনা খুলে বললে দ্রুত তাকে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে পুলিশকে জানানো হয়।


সূত্র:যুগান্তর
H/N



























